Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সোনমের ‘সাধ’পূরণ হল না, বাধ সাধলো কোভিড

'সাধ'পূরণে বাধ সাধলো কোভিড। মুম্বইতে করোনার বাড়বাড়ন্তের জেরে সেই অনুষ্ঠান করতে পারেনি কাপুর পরিবার।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হইহই করে আজ রবিবার অর্থাৎ ১৭ জুলাই মুম্বইয়ে হওয়ার কথা ছিল সোনমের সাধের দ্বিতীয় অনুষ্ঠান। আহুজা পরিবারের তরফে লন্ডনে সোনমের প্রথম বেবিশাওয়ারের ব্যাবস্থা করা হলে এবার মুম্বইয়ে কাপুর পরিবারের তরফে তা আয়োজন করা হয়েছিল। অভিনব পদ্ধতিতে পাঠানো হয়েছিল অতিথিদের আমন্ত্রণ। সঙ্গে ছিল নজকাড়া উপহার।

অন্যদিকে নিজের জীবনের এই সেরা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য লন্ডন থেকে বৃহস্পতিবার রাতেই মুম্বই ফিরেছেন সোনম। কিন্তু ধুমধাম করে যে বেবিশাওয়ার হওয়ার কথা ছিল মুম্বইতে সোনমের তা শেষমেশ আর হয়ে উঠল না। ‘সাধ’পূরণে বাধ সাধলো কোভিড।  সোনমের মাসি কবিতা সিং এর বাড়িতেই হওয়ার কথা ছিল এই অনুষ্ঠান। যেখানে সাতপাক ঘুরেছিলেন সনম ও আনন্দ। কিন্তু সাম্প্রতিককালে মুম্বইতে করোনার বাড়বাড়ন্তের জেরে সেই অনুষ্ঠান করতে পারেনি কাপুর পরিবার। মহামারির কারণেই বাতিল করা হয়েছে তা। 

২০১৮ সালে শিল্পপতি আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম। বিয়ের পর লন্ডনেই তাঁর সুখের সংসার। গত মার্চে নিজের মা হতে চলার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী। স্বামীর সঙ্গে এই মেটারনিটি পিরিয়ডের সমস্ত সময় উপভোগ করছেন তিনি। তবে শেষ মুহুর্তের সেলিব্রেশনে বাধা হয়ে দাঁড়ালো করোনা। এদিন সকাল ১১টায় হওয়ার কথা ছিল অনুষ্ঠানটি। যেখানে যোগদান করার কথা ছিল দীপিকা পাদুকোন, করিনা কাপুর, আলিয়া ভাট, কাপুর সিস্টার্স অর্থাৎ অংশুলা-জাহ্নবী ও খুশির।   

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00