Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাবার হয়ে প্রচারে আসানসোলে আসবেন সোনাক্ষী

বাবার হয়ে যান প্রাণ লড়িয়ে প্রচারে নামছেন বলিউডের অভিনেত্রী সোনাক্ষী সিনহা। বাবা শত্রুঘ্ন সিনহা আসানসোলের তৃণমূলের প্রার্থী।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাবার হয়ে যান প্রাণ লড়িয়ে প্রচারে নামছেন বলিউডের অভিনেত্রী সোনাক্ষী সিনহা। বাবা শত্রুঘ্ন সিনহা আসানসোলের তৃণমূলের প্রার্থী। আর তাঁর হয়ে এবার  প্রচারের ময়দানে নামবেন মেয়ে সোনাক্ষী। সোমবার সকালে মন্ত্রী মলয় ঘটকের সঙ্গে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয় শত্রুঘ্ন সিনহার। 

তাঁদের মধ্যে এই বিষয়ে নানা নানা আলোচনা হয়েছে। আগামী ২-৩ দিনের মধ্যেই আসানসোলে আসবেন শত্রুঘ্ন সিনহা। সেখানে থেকেই মনোনয়ন থেকে শুরু করে প্রচার পর্ব সারবেন অভিনেতা। শুধু তাই নয় তিনি আরও জানিয়েছেন যে নিজেকে একেবারেই বহিরাগত বলে মনে করছেন না রাজনীতিবিদ তথা অভিনেতা শত্রুঘ্ন সিনহা। 

অন্যদিকে মলয় ঘটক তাঁকে জানিয়েছেন আসানসলের মানুষ তাঁকে নিয়ে ভীষণ উচ্ছ্বসিত। তাঁরা এহেন প্রচারে ভীষণভাবে উৎসাহী তাই তাঁকে আসানসোলে প্রচারে নিয়ে বেরোতে তাঁরা এখন প্রায় প্রহর গুনছেন। অন্যদিকে শত্রুঘ্ন কন্যা সোনাক্ষী যে এই প্রচারে বেশ ঝড় তুলবে সেকথা বলাই বাহুল্য।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00