Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘PETA’ গ্রুপের পক্ষ থেকে চামড়ার বিরুদ্ধে প্রচারাভিযানে নামলেন সোনাক্ষী

Share:

নিজস্ব প্রতিনিধি: আমাদের সমাজে পশুপ্রেমী মানুষদের সংখ্যা নেহাত কম নয়। যেখানে, প্রায়শই শোনা যায় কুকুর হত্যা হচ্ছে, নানারকম বিষপান করিয়ে।সেখানে অনেক মানুষকেই দেখা যাচ্ছে রাস্তার কুকুরকে পালন করতে, তারা অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করতে। এমনকী অনেক পশু সুরক্ষা সংগঠন থেকেও রাস্তার পশু-পাখিদের জন্যে একাধিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। তব যদি বিনোদন জগতের দিকে তাকানো যায়, তাহলে বিভিন্ন সেলিব্রিটিদেরকেও তাঁদের পোষ্যদের নিয়ে নানা বার্তা দিতে দেখা যায়।

এমনকী অনেক সেলিব্রিটিরা পশুদের বিষয়ে সাধারণ মানুষদের সচেতন হওয়ার জন্যে অনেক আহ্বান জানান। ঠিক তেমনি, বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা সম্প্রতি ‘পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিম্যালস (PETA)’ ইন্ডিয়ার জন্য একটি নতুন প্রচারাভিযান শুরু করলেন। যেখানে তিনি, ভক্তদের পশুদের চামড়ার জামা-কাপড় ব্যবহার করতে না বলে নিরামিষাশী পোশাক পরিধান করতে বলেছেন সকলকে। এছাড়া প্রচার স্বার্থে তিনি জানিয়েছেন, গোটা ভারতে প্রায় ১.৪ বিলিয়নেরও বেশি গরু, কুকুর, বিড়াল, ভেড়া, ছাগলদের জবাই করা হয় শুধুমাত্র তাদের চামড়ার জন্যে। নায়িকার পোস্টারে দেখা যাচ্ছে, তিনি একটি চামড়ার হ্যান্ড ব্যাগ নিয়ে আছেন এবং সেখান থেকে চুঁইয়ে চুঁইয়ে রক্ত পড়ছে। অতএব তিনি বোঝাতে চেয়েছেন, পশুর চামড়া থেকেই ব্যাগ এবং পোশাক সামগ্রী বানানোর জন্যে পশুদের রক্তক্ষরণ হচ্ছে।

তাই তিনি যতটা সম্ভব এইসব পশুদের চামড়া থেকে তৈরি পোশাক কেনাকাটির থেকে এড়িয়ে চলেন। তিনি সব সময়েই নিরামিষাশী চামড়ার জামা কাপড় পরিধান করার চেষ্টা করেন। তাঁর ধারনা, এইসব পোশাকের চাহিদা যত কমবে ততই এইসব প্রাণীদের চামড়ার জন্যে হত্যা করা বন্ধ হবে।

এছাড়া অভিনেত্রী আরো জানান, কচ্ছপ এবং কুমিরের চামড়া দিয়েও অনেক পোশাক বানান হয়। তাই এগুলি থেকে তিনি একেবারেই বিরত থাকার কথা বলেছেন তাঁর অনুরাগীদের। তবে এই প্রথম নয়, এর আগেও সোনাক্ষী পশু সুরক্ষা আইন জোরদার করার আহ্বান জানিয়ে অন্যান্য তারকাদের সঙ্গে যোগ দিয়েছেন। এমনকি জয়পুরের কাছে একটি নির্যাতিত হাতিকে সংরক্ষিত করার জন্যেও তিনি ‘PETA’ গ্রুপের পক্ষ থেকে একটি চিঠি লিখেছিলেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00