Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লক্ষ লক্ষ পুরুষের হৃদয় ভেঙে প্রেমিকের ভালবাসার প্রস্তাব প্রকাশ্যে গ্রহণ করলেন সোনাক্ষী

Share:

নিজস্ব প্রতিনিধি: রণবীর-আলিয়ার বিয়ের রেশ এখনও মেটেনি, এর মধ্যেই প্রকাশ্যে এল বলিউডের আরেক জুটির ভালবাসার কথা, এবার অপেক্ষা তাঁদের শুভ পরিনয়ের জন্যে। হ্যাঁ, অবশেষে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবং অভিনেতা জাহির ইকবাল। এদিন ইকবাল নিজেই সোনাক্ষীর একটি মজাদার ভিডিও শেয়ার করে তাঁদের সম্পর্কের কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করলেন। অভিনেতা নিজেই ইনস্টাগ্রামে সোনাক্ষীর একটি ভিডিও পোস্ট করে প্রকাশ্যে সোনাক্ষীকে ভালবাসার কথা জানালেন। ‘ডাবাং’ অভিনেত্রী সোনাক্ষী সিনহা, যিনি নিজেও একজন স্পষ্টভাষী, খোলা মনের অভিনেত্রী। তিনি সর্বদা বলে এসেছেন যে, তিনি অবিবাহিত, তবে তিনি তাঁর জীবনে এমন কাউকে চান যে তাঁকে সব সময়ে আনন্দে ভরিয়ে রাখবে।

জানেন কী, ২০১৯ সালে রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের বিয়ের পরেই সোনাক্ষী বিয়ের ইচ্ছে প্রকাশ করেছিলেন। তখন অভিনেত্রীর বাবা তাঁকে বলেছিলেন, রণবীরের মতন প্রেমিক খুঁজে তাঁকে বিয়ে করতে। অবশেষে, সেই দিনটি চলে এসেছে। অভিনেত্রী, জাহিরের মধ্যে তাঁকে ভালবাসা মানুষকে খুঁজে পেলেন। এখন শুধু একটাই অপেক্ষা, কবে তাঁদের চার হাত এক হচ্ছে, তা দেখার। তবে জাহির এবং সোনাক্ষীর সম্পর্কের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই চলছিল। কিন্তু তাঁরা এই প্রথম তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন। সোমবার অভিনেতা জাহির ইকবাল তাঁর প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখলেন, “শুভ জন্মদিন সোনজ্। ধন্যবাদ আমাকে না মেরে ফেলার জন্য, আমি তোমাকে ভালোবাসি, এখানে আরও অনেক খাবার আছে, খেয়ে নাও! এই ভিডিওটিতে রয়েছে আমাদের একে অপরের সঙ্গে কাটানো যাবতীয় সারসংক্ষেপ।”

 

 

View this post on Instagram

 

A post shared by Zaheer Iqbal (@iamzahero)

প্রথম ভিডিওতে দেখা হয়েছে, একটি ফ্লাইটে একইসঙ্গে বসে আছেন সোনাক্ষী-জাহির, কোথাও হয়তো যাচ্ছেন তাঁরা। একসঙ্গে বার্গার খাচ্ছেন। দ্বিতীয় ভিডিওটিতে দেখা যাচ্ছে, সোনাক্ষীর বার্গার খাচ্ছেন আর জাহির তাঁর ভিডিও করছেন। সোনাক্ষী মুখ লুকোচ্ছেন ক্যামেরা দেখে, আর প্রচণ্ড হাসছেন। শেষের সেলফিতে দেখা যাচ্ছে, তাঁরা একসঙ্গে উজ্জ্বল রোদে পোজ দিচ্ছেন। তাঁদের এই ছবিতে ইন্ডাস্ট্রিতে তাঁদের বন্ধুরা সবাই প্রতিক্রিয়া করেছেন এবং জানিয়েছেন একে অপরকে দারুন মানিয়েছে। অভিনেত্রী তারা সুতারিয়া, রোহন শ্রেষ্ঠা, পত্রলেখা, হুমা কুরেশি এবং বরুণ শর্মা মন্তব্য বিভাগে হার্ট ইমোজি দিয়েছেন। সোনাক্ষি উত্তরে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। দুজন প্রায়ই একে অপরের সঙ্গে সোশ্যাল মিডিয়াতে নানারকম ছবি পোস্ট করেন। সোনাক্ষী ডিসেম্বরে জাহিরকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন। আর অভিনেত্রীর এই পোস্টের প্রতিক্রিয়ায় অভিনেতা লিখেছিলেন, “তোমাকে আনুষ্ঠানিকভাবে আমার নায়িকাও বলতে পারি।” তখন থেকে জল্পনা-কল্পনা শুরু হয়ে তাঁদের সম্পর্ক নিয়ে, অবশেষে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে এল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00