Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুক্তির দিনেই ১১.৭০ কোটি আয় করল আমিরের ‘সিতারে জমিন পার’

স্যাকনিল্কের মতে, প্রথম দিনে ছবিটি সকল ভাষায় প্রায় ১১.৭০ কোটি টাকা আয় করেছে। তবে শনিবার এবং রবিবার ছুটির দিনে ছবিটি বক্স অফিসে আরও আয় করবে বলে আশা করা হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বহু অপেক্ষার অবসান! মুক্তি পেয়েছে আমির খানের ‘সিতারে জমিন পার’। এই ছবির মাধ্যমেই টানা তিন বছর পর পর্দায় মুখ দেখালেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট। তাঁকে শেষ দেখা গিয়েছিল, ‘লাল সিং চাড্ডা’-ছবিতে। আমির-করিনার মতো দু’জন বড় মুখ থাকলেও ছবিটি বক্সঅফিসে ব্যার্থ হয়। সঙ্গে আমিরকে নিয়ে চলে তুমুল সমালোচনা। এরপরেই অভিনেতা ভেবে নিয়েছিলেন যে, এবার তিনি অভিনয় থেকে বিদায় নেবেন। কিন্তু এই সিদ্ধান্তে বেশিদিন অটল থাকতে পারেননি আমির খান। মত বদলে নতুন ছবি সিতারে জমিন পার-এর ঘোষণা দেন তিনি। অবশেষে বহু প্রতীক্ষার পরে গতকাল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘সিতারে জমিন পার’। মুক্তির আগেই ছবিটি নিয়ে ভালই আলোচনা চলছিল।

ছবির গান, ট্রেলার সবটাই ভাল সাড়া ফেলেছিল দর্শকমনে। মুক্তির পর ভাল প্রশংসাও পেয়েছে ছবিটি। ইতিবাচক পর্যালোচনা পেয়েছে। পাশাপাশি প্রথমদিনেই ভাল আয় করেছে আমিরের ছবি।তবে আমিরের ছবির জন্যে এটাই যথেষ্ট নয়। কারতণ তিনি সুপারস্টার। তাঁর ছবি মানেই প্রথমদিনেই ৫০ কোটি ছাড়াবে সেটাই স্বাভাবিক। কিন্তি মনে হচ্ছে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে আমিরের ছবি। স্যাকনিল্কের মতে, প্রথম দিনে ছবিটি সকল ভাষায় প্রায় ১১.৭০ কোটি টাকা আয় করেছে। তবে শনিবার এবং রবিবার ছুটির দিনে ছবিটি বক্স অফিসে আরও আয় করবে বলে আশা করা হচ্ছে। দর্শকরা ছবিটি পছন্দ করছেন। আশা করা যায় যে, প্রথম সপ্তাহান্তের শেষে ছবিটি প্রায় ৪০ কোটি টাকা আয় করতে পারে। যদি সপ্তাহান্তের উল্লম্ফন ব্যতিক্রমী হয়, তাহলে সংগ্রহও প্রায় ৪৫ কোটি ছুঁতে পারে। তবে নির্মাতারা এখনও ছবিটির আনুষ্ঠানিক বাজেট প্রকাশ করেননি। জানা গিয়েছে, “সিতারে জমিন পার” মাত্র ৮০-৯০ কোটি টাকা বাজেটে নির্মিত হয়েছে।

তাই, যদি এটি একটি বাস্তব বাজেটের ছবি হয়, তাহলে আমির খান অভিনীত ছবিটি সপ্তাহের দিনগুলিতেও বক্স অফিসে ভালো ব্যবসা করবে। অভিনেতা দর্শকদের উপর আস্থা রেখেছেন। কোনও OTT চুক্তি ছাড়াই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দিয়েছেন। এছাড়াও চলচ্চিত্র নির্মাতারা জানিয়েছেন, মুক্তির ৮ সপ্তাহ পর সিনেমাটি ডিজিটাল মুক্তি পাবে। আরএস প্রসন্ন পরিচালিত, সিতারে জমিন পার ছবিতে আরও অভিনয় করেছেন জেনেলিয়া দেশমুখ, আরৌশ দত্ত, গোপী কৃষ্ণ বর্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বনসালি, আশীষ পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরান মঙ্গেশকর।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00