Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অকালেই চলে গেলেন ‘সীতা রামাম’-খ্যাত শিল্প পরিচালক সুনীল বাবু

খুব কষ্টজনক, তাঁর বিশাল প্রতিভা সম্পর্কে কেউ হয়তো এখনও অবগত নন। আপনি আমাদের চলচ্চিত্রে প্রাণ এনে দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের দক্ষিণী ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া। প্রয়াত হলেন, দুলকার সলমন এবং ম্রুনাল ঠাকুর অভিনীত জনপ্রিয় তেলেগু মুভি ‘সীতা রামম’-এর শিল্প পরিচালক সুনীল বাবু। বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন তিনি। তাঁর মৃত্যু তেলেগু ইন্ডাস্ট্রির কাছে ব্যপক ক্ষতি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫০ বছর। এদিন প্রয়াত পরিচালকের শ্রদ্ধার্ঘ্যে দুলকার সলমন পরিচালকের ছবি শেয়ার করে একটি লম্বা নোট লিখেছেন। জানিয়েছেন, “খুব কষ্টজনক, তাঁর বিশাল প্রতিভা সম্পর্কে কেউ হয়তো এখনও অবগত নন। আপনি আমাদের চলচ্চিত্রে প্রাণ এনে দিয়েছেন। আপনার মৃত্যু কিছুতে মেনে নিতে পারছি না। আপনার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।”

সূত্রের খবর, ৫০ বছর বয়সী শিল্প পরিচালক বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। সুনীল-দুলকার যৌথ সহযোগে একাধিক ছবিতে অভিনয় করেছেন। সুনীলের পরিচালিত শেষ চলচ্চিত্রটি ছিল সীতা রামাম। যেটি গত বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পেয়েছিল। যেটি ২০২২ সালের বক্সঅফিসে অন্যতম ব্যবসায়িক ছবি হিসেবে চিহ্নিত হয়। ছবিতে আরও অভিনয় করেছিলেন, রশ্মিকা মান্দান্না। অভিনেতা এই খবরটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই পরিচালকের ভক্ত এবং শিল্প বন্ধুরা শোকপ্রকাশ করেছেন।

পরিচালকের মৃত্যুতে সীতা রামমের পরিচালক হনু রাঘবপুদিও সুনীলের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে লিখেছেন, “এটা সত্যিই হৃদয়বিদারক, যা হজম করা খুবই কঠিন! বিশ্বাস করতে পারছি না সে এখন আর আমাদের মাঝে নেই। এটি আবার প্রমাণ করল যে, জীবনে যখন তখন অন্যায্য এবং অপ্রত্যাশিত হতে পারে। শান্তিতে বিশ্রাম নিন, #সুনীলবাবু স্যার। পৃথিবী তোমাকে মিস করবে।” তাঁর একজন ভক্ত লিখেছেন, “শান্তি নিন স্যার। আপনার সবকটি ছবি আমি দেখেছি। যেখানে আপনি এত অবদান রেখেছেন, আপনার শৈল্পিক দৃষ্টিভঙ্গি দিয়ে সিনেমাগুলিকে প্রাণবন্ত করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ স্যার।” সুনীল বাবু তার কর্মজীবন শুরু করেন শিল্প পরিচালক সাবু সিরিলের সহকারী হিসেবে। তিনি থুপাক্কি, ভীষ্ম পার্বম, মহর্ষি, ওপিরি, গজিনি, প্রেমাম, ছোট মুম্বাই এবং অন্যান্য চলচ্চিত্রের জন্য কাজ করেছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00