Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সৌদি আরবে মুক্তি পাচ্ছে না ‘Bhool Bhulaiya 3’ এবং ‘Singham Again’, কিন্তু কেন?

আসলে, সংশ্লিষ্ট সৌদি আরব কর্তৃপক্ষ ধর্মীয়ভাবে সংবেদনশীল উপাদান, স্পষ্ট যৌনতা, তাদের স্থানীয় রীতিনীতির পরিপন্থী হিসেবে দেখে, তাই শুধু ভারতীয় চলচ্চিত্র নয়, একই ধরনের বিষয়বস্তু সহ অন্যান্য অঞ্চলের চলচ্চিত্রের ক্ষেত্রেই প্রযোজ্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: সৌদি আরবে মুক্তি পাচ্ছে না ‘Bhool Bhulaiya 3’ এবং ‘Singham Again’, কিন্তু কেন? আজ ৩১ অক্টোবর, শুভ দীপাবলি। দেশজুড়ে পালিত হচ্ছে আলোর উৎসব। আর প্রতি বছরই দিওয়ালি উপলক্ষে বলিউডের তরফে ধামাকেদার উপহার থাকেই দর্শকদের জন্যে। এ বছরও তার ব্যতিক্রম নয়। আগামিকাল অর্থাৎ ১ নভেম্বর দেশব্যাপী মুক্তি পাচ্ছে বলিউডের দুই বিগ বাজেটের চলচ্চিত্র ‘ভুল ভুলাইয়া 3’ এবং ‘সিংহম এগেইন’। দুটি ছবিই বহু অপেক্ষাকৃত। কারণ এই ছবিগুলির পুরোনো সংস্করণগুলি বক্স অফিস জুড়ে দাপিয়ে বেরিয়েছে। যদিও দুটি ছবির মধ্যে ‘ভুল ভুলাইয়া 3’ নিয়েই মানুষের মধ্যে বেশি উত্তেজনা। এমনকী এই ছবির টিকিট বিক্রি কয়েক কোটি পেরিয়েছে। ২০০৭ সালে অক্ষয় কুমারের হাত ধরেই মুক্তি পেয়েছিল ‘ভুল ভুলাইয়া’ সিরিজের প্রথম সংস্করণ। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করে ছিলেন বিদ্যা বালন। তবে ‘ভুল ভুলাইয়া’ দ্বিতীয় সংস্করণ থেকেই ছবিতে রূহ বাবার ভূমিকায় অভিনয় করছেন কার্তিক আরিয়ান। এবং তাঁর অভিনয়ও ব্যপক সাড়া ফেলেছে। অন্যদিকে ২০১১ সালে মুক্তি প্রাপ্ত ‘সিংহম’-এর পরবর্তী সংস্করণ নিয়ে ফিরছেন রোহিত শেট্টি।

সিংহম এগেইন-এও রয়েছে একাধিক চমক। বিশেষ করে, এবার ভুল ভুলাইয়া 3-এ বিদ্যা ও মাধুরী দীক্ষিতের দৌরাত্ম্য এবং সিংহম এগেইন-এ একঝাঁক তারকার সমাবেশ, বক্সঅফিসে যে একেবারে চড়া টক্কর দেবে দুটি ছবি, তা বলাই বাহুল্য। এমন পরিস্থিতিতেই সামনে এলো একটি দুঃখের খবর। সৌদি আরবের প্রবাসী ভারতীয়রা এবং সৌদি নাগরিকরা সিংহম এগেইন এবং ভুল ভুলাইয়া 3- দেখতে পাবেন না। কেননা কঠোর সামগ্রী নির্দেশিকাগুলির কারণে সৌদি আরবে মুক্তি পাচ্ছে না BB3, সিংহম এগেইন এবং দক্ষিণী ছবি আমরান। উপসাগরীয় দেশটিতে মুক্তি পাচ্ছে না চলচ্চিত্রগুলি।

তবে সংযুক্ত আরব আমিরাতের বাকি অংশে নিয়মিত মুক্তি পাবে এই ছবিগুলি। শুধুমাত্র সৌদি আরবে মুক্তি পাবে না। তিনটি ছবিই দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে। উপসাগরীয় দেশ ছাড়াও, চলচ্চিত্রগুলি সংযুক্ত আরব আমিরাতের বাকি অংশে নিয়মিত মুক্তি পাবে। আসলে ভারতীয় চলচ্চিত্রের ব্যাপারে সৌদি আরব খুবই কঠোর। উপসাগরীয় কর্তৃপক্ষ জাতীয়তাবাদী উপাদান, ধর্মীয় বা যৌন বিষয়বস্তু-সহ ভারতীয় চলচ্চিত্র প্রেক্ষাগৃহে প্রদর্শনের অনুমতি দেয় না। তবে, এই প্রথমবার নয়, এর আগেও উপসাগরীয় দেশটিতে একাধিক ভারতীয় সিনেমা নিষিদ্ধ করা হয়েছে। আসলে, সংশ্লিষ্ট সৌদি আরব কর্তৃপক্ষ ধর্মীয়ভাবে সংবেদনশীল উপাদান, স্পষ্ট যৌনতা, তাদের স্থানীয় রীতিনীতির পরিপন্থী হিসেবে দেখে, তাই শুধু ভারতীয় চলচ্চিত্র নয়, একই ধরনের বিষয়বস্তু সহ অন্যান্য অঞ্চলের চলচ্চিত্রের ক্ষেত্রেই প্রযোজ্য। তাই কিছু চলচ্চিত্র বিশেষভাবে সৌদি মান মেনে চলার জন্য সম্পাদনা করা হয়। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00