Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সিডকে ফোঁটা দিতে চান না শ্রীনন্দা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ  গত কয়েক বছর ধরেই দর্শক টানতে একের পর এক ধারাবাহিক নিয়ে এসেছে বাংলা টেলিভিশনের (Bengali television show) দুই প্রতিদন্ধী চ্যানেল স্টার জলসা এবং জি বাংলা। সন্ধ্যা হলেই বাংলার ঘরে ঘরে এখন চলে মিঠাই-উচ্ছেবাবু, বিক্রম-অনামিকা, ঋদ্ধি-খড়ি, নবাব-নন্দিনী, দীপা-সূর্যর গল্প। সিরিয়ালের নায়ক নায়িকারা বাংলার মা-বোনেদের কাছে হয়ে ওঠে ঘরের মানুষ। তাঁদের আনন্দে দর্শকরা খুশি হন, তাঁদের দুঃখে দর্শকদের চোখেও জল আসে। তবে শুধু দর্শকরাই নন দিনের পর দিন একসঙ্গে অভিনয় করতে করতে ক্যামেরার সামনের সম্পর্কগুলো কীভাবে বাস্তবে পরিণত হয়ে যায় তা বোধয় বুঝে উঠতে পারেন না অভিনেতা অভিনেত্রীরাও। প্রতিদিন ১০-১২-১৪ ঘন্টা এক সঙ্গে কাটাতে গিয়ে ক্যামেরার সামনের সম্পর্কগুলোই অনেক ক্ষেত্রে রূপ পায় বাস্তবে। আর সেই সম্পর্কগুলোর মধ্যেই যেমন রয়েছে দাদু ঠাম্মিদের সঙ্গে নাতি নাতনীদের সম্পর্ক তেমনই উল্লেখযোগ্য ভাই বোনের সম্পর্কও। বৃহস্পতিবার ভাইফোঁটা (Bhaifota)। তার আগে কী পরিকল্পনা করেছেন বাংলা টেলিভিশনের এক ঝাঁক ভাইবোন?

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের ভাইবোন জুটির মধ্যে উল্লেখযোগ্য স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘সাহেবের চিঠি’র সাহেব এবং সারা। খুব অল্প দিনের মধ্যে এই দুই ভাইবোনকে সাদরে গ্রহন করেছে দর্শক। ধারাবাহিকে সাহেব এবং সারার চরিত্রে অভিনয় করছেন প্রতীক সেন এবং ঐন্দ্রিলা বসু। তবে শুধু ক্যামেরার সামনেই নয় বাস্তবেও সারার দাদাই হয়ে উঠেছেন সাহেব। ভাইফোঁটা উপলক্ষে এক সংবাদ মাধ্যমকে সারা অর্থাৎ ঐন্দ্রিলা জানান, “প্রতীক সত্যিই আমার বড় দাদার মতো। হয়তো ফোঁটা দেব না কিন্তু অনুভূতিটা তেমনই। প্রতিটা দৃশ্যে আমায় খুব সাহায্য করে। কোথাও ভুল হলে তা ধরিয়ে দেয়”।

অন্যদিকে জি বাংলার ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় ভাইবোন ‘পিলু’ ধারাবাহিকের মল্লার এবং মল্লিকা। এই দুই ভাইবোনের চরিত্রে অভিনয় করছেন ধ্রুব সরকার এবং মিমি দত্ত। পর্দার এই ভাই বোন এখন বাস্তব জীবনেও ভাই বোন হয়ে উঠেছেন। ভাইফোঁটার আগে বুধবার পিলু ধারাবাহিকের শুটিং ফ্লোরে ধ্রুবর কপালে ফোঁটা দিতে দেখা যায় মিমিকে। পরে বেসরকারি সংবাদসংস্থাকে মিমি বলেন “আমার নিজের দাদা আছে। কিন্তু এই বছর সে বেড়াতে গেছে। তাকে ফোঁটা দিতে পারব না। কিন্তু এখানে ধ্রুবকে ফোঁটা দিয়ে সেই অভাব মিটিয়ে নিলাম”।

‘টুম্পা অটোওয়ালি’ ধারাবাহিকের ভাইবোন নেহা এবং আবিরও ইতিমধ্যেই দর্শকের মন জয় করে নিয়েছে। ধারাবাহিকের নেহা এবং আবিরের চরিত্রে অভিনয় করছেন সায়ন বসু এবং অনীশা চৌধুরি। বেসরকারি সংবাদসংস্থাকে অনীশা বললেন, “আমার এই প্রথম কাজ। ক্যামেরার সামনে যেমন সম্পর্ক। অফস্ক্রিন সম্পর্কটাও আমাদের বেশ মজার। এই কয়েকটা দিনের মধ্যেই সায়নদা আমার খুব ভাল বন্ধু হয়ে উঠেছে। আমার মনে হয় না সম্পর্কের স্বীকৃতির জন্য আনুষ্ঠানিকতা প্রয়োজন”।

জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মিঠাইতে আবার ছয় ভাই বোনের মধ্যে সবার বড় শ্রীনন্দা মোদক মিত্র। এই চরিত্রে অভিনয় করছেন কৌশাম্বি চক্রবর্তী। সিড, স্যান্ডি এবং সোম তিন ভাই তাঁর। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়িয়ে ছিল যে অনস্ক্রিন ভাই সিড অর্থাৎ আদৃতের সঙ্গেই নাকি বাস্তবে প্রেম করছেন কৌশাম্বি। তবে আদৃত বা কৌশাম্বি কেউই এই বিষয়ে কখনও মুখ খোলেননি। এবার ভাইফোঁটার আগে বেসরকারি সংবাদসংস্থাকে কৌশাম্বি জানালেন, “আমরা সবাই পেশাদার। তাই ক্যামেরার সামনের সম্পর্কগুলোকে পর্দার সামনেই রাখতে চাই। বাস্তবায়িত করার কোনও বাসনা নেই। আমার নিজের দাদা আছে, এবং আরও এক দাদা আছে তাঁদের প্রতি বছর ফোঁটা দিই। সুতরাং সিড, সোম এই চরিত্রদের আলাদা করে ফোঁটা দেওয়ার কোনও ভাবনা নেই”।

‘ভাইফোঁটার দিন ডাকলাম বলে ভাইটা চলে গেল’, আক্ষেপ দিদির, গ্রেফতার ১

ভাইফোঁটার আনন্দে মাতলেন টলিউডের তারকারা

বোনের হাতে ফোঁটা নিতে সুদূর মুম্বই থেকে ছুটে এলেন জিৎ 

ভাইয়ের জন্য বাড়িতেই বানিয়ে ফেলুন নতুন স্বাদের মাছের কচুরি

ভাইফোঁটার সকালে কেমন সাজবেন দেখে নিন এক ঝলক

পায়েসের বদলে ফোঁটা দিয়ে ভাইকে খাওয়ান ‘দুধ পাক’

ভাইফোঁটায় বাড়িতেই বানিয়ে নিন মুরগির রসল্লা

ভাইফোঁটার পরই মৃত্যু দাদার, মর্মান্তিক ঘটনা বালুরঘাটে

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00