Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজস্থানে চলছে দীর্ঘ শুটিং, কোয়েলের সোনার কেল্লায় হাজির তাঁর যখের ধন

সেখানেই ফ্রেমবন্দি হল মা-ছেলের মিষ্টি মুহূর্ত। আসলে কোয়েলের ব্যক্তিগত জীবনের নানা আপডেট, মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় উঠে আসে। স্বামী-ছেলে, বাবা-মা সবাইকে পর্যাপ্ত সময় দেন অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: মা ব্যস্ত শুটিংয়ে, স্বাভাবিকভাবেই মাকে দেখার জন্যে দুধের শিশুর মন ছটফট করছে। আসলে তারকাদের অভিনয়ের জন্যে কত কিছুই না ত্যাগ করতে হয়। কেউ কেউ সদ্য বিয়ে করেই শুটিংয়ে চলে যান, আবার কেউ কেউ মা হয়েও বিশ্রাম নিতে পারেন না কাজের চাপে। আসলে সবাই প্রতিশ্রুতিবদ্ধ। তাই অগত্যা সন্তানকে নিয়েই শুটিং সারেন অনেক মা অভিনেত্রীরা। রাজস্থানের জয়সলমীরে দীর্ঘদিন ধরেই চলছে ‘সোনার কেল্লায় যকের ধন’-এর শ্যুটিং।

যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করবেন টলিউড কুইন পরমব্রত চট্টোপাধ্যায়-কোয়েল মল্লিক। তাই দীর্ঘদিন ধরেই কলকাতা ছাড়া কোয়েল মল্লিক। তবে একা নন সেখানে ছেলে কবীরকে সঙ্গে করেই নিয়ে গিয়েছেন অভিনেত্রী। আর মায়ের শ্যুটিং দেখতে মাঝে মাঝেই হাজির হচ্ছে ছোট্ট কবীর! সায়ন্তন ঘোষালের (Shayantan Ghoshal) নতুন ছবির শ্যুটিং করতে গত মাসেই জয়সলমীরে গিয়েছেন গোটা ছবির টিম। কোয়েল-পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) ছাড়াও ছবির আরেক মুখ্য চরিত্রে রয়েছেন গৌরব চক্রবর্তী। সোমবার মায়ের শ্যুটিং দেখতে সেটে পৌঁছয় ছোট্ট কবীর। সেখানেই ফ্রেমবন্দি হল মা-ছেলের মিষ্টি মুহূর্ত। আসলে কোয়েলের ব্যক্তিগত জীবনের নানা আপডেট, মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় উঠে আসে। স্বামী-ছেলে, বাবা-মা সবাইকে পর্যাপ্ত সময় দেন অভিনেত্রী। এছাড়াও বাড়ির পুজো হোক বা যেকোন অনুষ্ঠান, সবসময়ই কোয়েলের সঙ্গী কবীর।

তাই তাঁকে কলকাতায় একা রেখে নয়, জয়সালমিরে নিয়েই গিয়েছেন কোয়েল মল্লিক। গতবছর পুজোয় মুক্তি পেয়েছে কোয়েলের ‘মিতিন মাসি’ সিরিজের নতুন ছবি ‘জঙ্গলে মিতিন’। ছবিটি বক্সঅফিসে মোটামুটি ভালই ব্যবসা করেছিল। রোমাঞ্চে মোড়া এই ছবিটি অভিনেত্রীর অনুরাগীদের কাছেও বেশ পছন্দের হয়েছিল। ‘যকের ধন’ সিরিজের আগের গল্পগুলি বেশ পছন্দ হয়েছিল দর্শকদের। তাই এবার ছাঁচে ফেলে অন্য গল্প বাঁধতে চলেছেন সায়ন্তন। সত্যজিৎ রায়ের সোনার কেল্লার নস্ট্যালজিয়াও ছবিতে তুলে ধরবেন পরিচালক। সেই কারণেই ছবির সিংহভাগ শ্যুটিং হচ্ছে রাজস্থান ও জয়সলমীরে।

দ্বিতীয়বার মা হলেন কোয়েল মল্লিক, কোল আলো করে এল পুত্র না কন্যা ?

দ্বিতীয়বার মা হচ্ছেন কোয়েল, দেবীপক্ষের শুরুতেই দিলেন সুখবর

কোয়েল থেকে অপর্ণা সেন, পরিবারের সঙ্গে গণতান্ত্রিক উৎসবে সামিল টলি তারকারা

ভাঙা হাতেই ছেলেকে নিয়ে জন্মদিন পালন কোয়েলের, ভিডিও ভাইরাল

‘খুনির সন্ধানে মিতিন’-ছবির শুটিংয়ে গুরুতর আহত কোয়েল, ভাঙল হাতের হাড়

ছেলের সঙ্গে পিচকিরি দিয়ে রঙ খেললেন কোয়েল, বরের সঙ্গে হালিশহরে শুভশ্রী

ক্রিসমাস ট্রি থেকে কেক, কবীরের সঙ্গে মিলে দুর্দান্ত ক্রিসমাস উদযাপন কোয়েল মল্লিকের

নাতি কোলে কাঁসর বাজাচ্ছেন রঞ্জিত মল্লিক, বাড়ির পুজোর ছোট্ট ঝলক শেয়ার করলেন কোয়েল

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00