Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সাজিদ খানকে বিগবস থেকে বহিষ্কারের দাবিতে সরব শার্লিন

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ ভারতের সর্বাধিক জনপ্রিয় রিয়ালিটি শো বিগবস(BigBoss) ১৬তে অংশ নিয়ে নতুন করে বিতর্কে জড়ালেন পরিচালক সাজিদ খান। এর আগে MeToo বিতর্কে সাজিদ খানের(Sajid Khan) নাম জড়ায় । তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের কারণে ইতিমধ্যেই অনেক মহিলা বিতর্কিত পরিচালককে শো থেকে বহিষ্কারের দাবি জানিয়েছিলেন। এই তালিকায় শেষ নাম শার্লিন চোপড়া। সোমবার এক ট্যুইট বার্তায় শার্লিন দাবি করেছেন যে সাজিদ তাঁকে নিজের গোপনাঙ্গ দেখিয়ে তাঁকে ১০ এর মধ্যে নম্বর দিতে বলেছিলেন। এরপরই শার্লিন লেখেন, তিনি বিগ বসের ঘরে ঢুকে সাজিদকে নম্বর দিতে চান। সারা দেশ নির্যাতিতা এবং অভিযুক্তের সাক্ষাতের সাক্ষী থাকবে। এর আগে এক বেসরকারি সংবাদ সংস্থায় শার্লিন বিগবসে সাজিদ খানের অন্তর্ভুক্তির বিষয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন, তিনি জানিয়েছিলেন এটি যে সকল মহিলা তাঁর সঙ্গে এই ভয়াবহ এবং মর্মান্তিক অভিজ্ঞতার বিরুদ্ধে লড়াই করছেন তাঁদের সকলের জন্য অত্যন্ত বেদনা এবং দুঃখের বিষয়ে”।

পাশপাশি অন্যান্য ‘মিটু’ অভিযুক্তরা এখনও ইন্ডাস্ট্রিতে কাজ করে চলেছেন বলেও হতাশা প্রকাশ করেন শার্লিন। বেসরকারি সংবাদ সংস্থাকে শার্লিন আরও জানিয়েছেন, যে MeTooতে অভিজুক্ত সমস্ত অপরাধীদের একাধিক সুযোগ দেওয়া হচ্ছে। যৌন হয়রানির শিকার হওয়া মহিলাদের ভবিষ্যতের প্রতি কোনোরকম নজর দেওয়া হচ্ছে না। এমনকি তিনি এই রকম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সেলিব্রিটিদের নিরব থাকার জন্য কটাক্ষ করেছেন। শার্লিন বলেন, “যতক্ষণ না আমরা একসঙ্গে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, লড়াই করব ততক্ষন পর্যন্ত এই অন্যায় চলতেই থাকবে”।

অন্যদিকে দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল সাজিদ খানকে বিগবস থেকে সরিয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরকে চিঠি লিখেছেন। এক ট্যুইট বার্তায় স্বাতী মালিওয়াল লেখেন,”#MeToo আন্দোলনের সময় দশজন মহিলা সাজিদ খানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন। এই সমস্ত অভিযোগ সাজিদের ঘৃণ্য মানসিকতা পরিচয় দেয়। এখন, এই লোকটিকে বিগবস-এ জায়গা দেওয়া হয়েছে, যা অন্যায় । আমি সাজিদ খানকে এই শো থেকে সরিয়ে দেওয়ার জন্য অনুরাগ ঠাকুরকে চিঠি লিখেছি”।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00