Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের ঢাকায় যাচ্ছেন শর্মিলা ঠাকুর, এবারের উপলক্ষ্য কী?

বিচারকের আসনে, শর্মিলার সঙ্গে আরও থাকছেন রাশিয়ান প্রযোজক আনা সালাসিনা, চায়নিজ চলচ্চিত্র বিশেষজ্ঞ ও প্রযোজক শি চুয়ান, বাংলাদেশি নির্মাতা সামিয়া জামান এবং থাইল্যান্ডের নির্মাতা ও প্রযোজক টম ওয়ালার।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ভারত এবং বাংলাদেশের এপার-ওপার উভয় বাংলারই সমান তালে যাতায়াত রয়েছে। নানা কারণে বাংলাদেশ থেকে ভারতে আসছেন তারকারা। আবার ভারত থেকেও ঢাকায় যাচ্ছেন সেলিব্রিটিরা। তবে বেশিরভাগ ক্ষেত্রে শুটিংয়ের জন্যেই এপার-ওপার উভয় দেশে যাতায়াত করেন তারকা মহল। যেমন, শাকিব খানের সঙ্গে বলিউড অভিনেত্রী সোনাল চৌহান জুটি বাঁধছেন তাঁর পরবর্তী ছবিতে। সেই কারণে টানা ৩ মাস ভারতে থাকতে হয় শাকিব খানকে। সম্প্রতি দেশে ফিরেছেন তিনি।

এবার শোনা যাচ্ছে, খুব শীঘ্রই জনপ্রিয় বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুর ঢাকায় যাচ্ছেন। আসন্ন ‘২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ যোগ দিতেই ঢাকায় যাবেন তিনি। রবিবার সন্ধ্যায় খবরটি জানিয়েছে উৎসব কর্তৃপক্ষ। আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে দেশের বৃহত্তম চলচ্চিত্র উৎসব। শেষ হবে ২৮ জানুয়ারি। আর তাতেই এশিয়ান কম্পিটিশন বিভাগে জুরি তথা বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন শর্মিলা ঠাকুর। সেজন্যই উৎসবের আগেই ঢাকার ফ্লাইট ধরবেন অভিনেত্রী। বিচারকের আসনে, শর্মিলার সঙ্গে আরও থাকছেন রাশিয়ান প্রযোজক আনা সালাসিনা, চায়নিজ চলচ্চিত্র বিশেষজ্ঞ ও প্রযোজক শি চুয়ান, বাংলাদেশি নির্মাতা সামিয়া জামান এবং থাইল্যান্ডের নির্মাতা ও প্রযোজক টম ওয়ালার।

এশিয়ার বিভিন্ন দেশ থেকে অংশ নেওয়া ছবিগুলির মধ্যে সেরার সেরা বাছাই করবেন বিচারক মণ্ডলী। সেরা চলচ্চিত্র পাবে ক্রেস্ট, সনদ ও নগদ এক লাখ টাকা। এই বিষয়ে আয়োজক সংস্থা রেইনবো ফিল্ম সোসাইটি জানিয়েছেন, এ বছর ৭০টি দেশ থেকে প্রায় ২৫০টি সিনেমা অংশ গ্রহণ করছে তাঁদের উৎসবে। ছবিগুলোর প্রদর্শনী হবে শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর মিলনায়তন ও আলিয়ঁন্স ফ্রঁসেজে। এছাড়াও অনুষ্ঠানে থাকবেন পশ্চিমবঙ্গের কিংবদন্তি সংগীতশিল্পী ও চলচ্চিত্রকার অঞ্জন দত্ত। ১৯৯২ সাল থেকে নিয়মিত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব করে যাচ্ছেন আয়োজক সংস্থা। যেখানে প্রতি বছরই নতুন নতুন বিচারক আনা হয়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00