Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘গুলমোহর’-এর প্রিমিয়ারে অঝোরে কেঁদে ফেললেন শর্মিলা ঠাকুর

একটি ভিডিওতে দেখা যায় শর্মিলা বলেছেন, ছবিটিতে থাকা সত্ত্বেও তিনি এটি দেখার পরে 'প্রচুরভাবে' কেঁদেছিলেন৷

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের অন্যতম প্রতিভাবান মনোজ বাজপেয়ী। এত জনপ্রিয়তা সত্ত্বেও, বরাবরই লো প্রোফাইল মেন্টেইন করেন অভিনেতা। প্রয়োজনের বাইরে প্রকাশ্যে তেমন কথাও বলতে পছন্দ করেন না অভিনেতা। ৫৩ বছর বয়সী অভিনেতা, ২০১৯ সালে তাঁর ওয়েব সিরিজ দ্য ফ্যামিলি ম্যান-এর মাধ্যমে দারুণ প্রশংসিত হয়েছিলেন। বর্তমানে উত্তর-পূর্ব ভারতের সন্ত্রাসবাদের উপর ভিত্তি করে তৃতীয় মরসুমের মাধ্যমে ফিরে আসতে প্রস্তুত তিনি। সম্প্রতি কামিয়া জানির একটি সাক্ষাৎকারে অভিনেতা তাঁর প্রথম জীবনের কিছু স্মৃতি টেনে বলেন, অভিনেতার প্রথম সফল ছবি ছিল রাম গোপাল ভার্মার সত্য। সেই চলচ্চিত্রই তাঁকে একজন অভিনেতা হিসাবে গোটা দুনিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল।

এই চলচ্চিত্রে তিনি নেতিবাচক ভূমিকায় অভিযোগ করেছিলেন।তাঁর অভিনয় এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে, মুভিটির পর থেকে তিনি একঘেয়ে ভিলেন-এর চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেতে থাকেন। তিনি বলেন, “সত্যের পর ইন্ডাস্ট্রি আমাকে নতুন ভিলেন হিসেবে দেখেছিল। আমি বলে রেখেছিলাম আমি ভিলেন (ভূমিকা) করব না। তাই সত্যের পর, আমি আট মাস কাজের বাইরে ছিলাম। আমার কাছে প্রচুর অফার ছিল। সবটাই ভিলেন হিসাবে সুপারস্টারের বিপরীতে। কিন্তু আমি অন্য চরিত্রে অভিনয় করতে চেয়েছিলাম। এত টাকা অফার করেছিল তাঁরা, যে তখন কাজকে না বলাও কঠিন ছিল। কিন্তু আমি করিনি। সত্যের দুটি ছবিকে না বলেছিলাম। আমি জানি না যে এটা করা ঠিক ছিল কিনা।” 

অভিনেতাকে পরবর্তীতে, গুলমোহরে দেখা যাবে। যেখানে অভিনয় করছেন, কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর, সুরজ শর্মা, সিমরান এবং অমল পালেকার। রাহুল ভি. চিটেল্লা দ্বারা পরিচালিত, এটি 3 মার্চ থেকে OTT প্ল্যাটফর্মে স্ট্রিমিং হবে৷ রবিবার দিল্লিতে এই ছবির বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায় শর্মিলা বলেছেন, ছবিটিতে থাকা সত্ত্বেও তিনি এটি দেখার পরে ‘প্রচুরভাবে’ কেঁদেছিলেন৷ প্রথম নয় এই নিয়ে তিনি তিনবার কাঁদলেন। ইনস্টাগ্রামে গিয়ে শর্মিলার নাতনি সারা আলি খান সিনেমার স্ক্রিনিংয়ের বেশ কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে শর্মিলাকে গুলমোহর সহ-অভিনেতা মনোজ বাজপেয়ীর সঙ্গে দেখা যায়। তিনি একটি নীল এবং লাল শাড়ি পরেছিলেন, মনোজ একটি কালো শার্ট এবং বাদামী প্যান্ট বেছে নিয়েছিলেন৷

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00