Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আরিয়ান কাণ্ডে তলব শাহরুখের ম্যানেজারকে

মাদক কাণ্ডে তদন্তের জন্যই পূজা দাদলানিকে তলব করল মুম্বই পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বই পুলিশের পক্ষ থেকে এবার সমন পাঠানো হল শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানিকে। মুলত মাদক কাণ্ডে তদন্তের জন্যই পূজা দাদলানিকে তলব করল মুম্বই পুলিশ।

জানা যাচ্ছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর ভিজিল্যান্স টিম তাকে সমনও জারি করতে পারে। পূজা দাদলানি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর বিশেষ তদন্তকারী দলের (এসআইটি) কাছে আরও সময় চেয়েছেন বলে জানা গেছে।

গত সপ্তাহে শ্যাম ডিসুজা আদালতে আইনজীবি মারফৎ দাবি করেছিলেন, আরিয়ান খানকে মুক্তি দেওয়ার জন্য গোসাভি নাকি শাহরুখের ম্যানেজারের কাছ থেকে ৫০ লক্ষ টাকা আদায় করেছেন। এমনকি সেই মিটিং ফিক্সড করে দিয়েছিলেন শ্যাম ডিসুজা। সিসিটিভি ক্যামেরাতে রয়েছে সেই ফুটেজ।

অন্যদিকে, আর্থার রোড জেলে আরিয়ান থাকাকালীন আদালতে মামলার সময় উপস্থিত থেকেছেন পূজা। আইনজীবিদের সঙ্গেও তাঁকে আলোচনা করতে দেখা গিয়েছে। তারপরই পূজাকে তলব করেছে পুলিশ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00