Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শীঘ্রই হলিউডের রিমেক নিয়ে পর্দায় ফিরছেন কিং খান! সৌজন্যে আরিয়ান

কানাঘুষোয় শোনা যাচ্ছে সম্প্রতি শাহরুখ পুত্রের মন মজেছে চিত্রনাট্য লেখায়।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আগের বছর অর্থাৎ ২০২১ সালটা খুব একটা ভালো যায়নি কিং খান কিংবা তাঁর পরিবারের কারোরই। সৌজন্যে আরিয়ান মামলা। আরিয়ান খানের মাদক মামলা এবং সেই কারণে হওয়া জেল হেফাজতের জন্য ২০২১ সালের শেষ থেকেই আর খুব একটা জনসম্মুখে আসতে দেখা যায়নি কিং খানকে। এমনকি নিজের জন্মদিনের দিন যেখানে তিনি প্রতি বছর তাঁদের ভক্তদের একবার দেখা দেন, তাঁদের শুভেচ্ছা বার্তা গ্রহণ করেন সেখানে ২০২১ সালে তাঁর জন্মদিনের দিনও দেখা যায়নি কিং খানকে। এমতাবস্থায় কিং খান কিছুটা লোকচক্ষুর আড়ালে চলে গেলেও ক্যামেরার সামনে আসতে কিন্তু দ্বিধাবোধ করেননি ছেলে আরিয়ান। বরং বাবার অনুপস্থিতিতে একা হাতে সামলেছেন আইপিএলের নিলাম। সঙ্গে যদিও বোন সুহানাও ছিল। এবার জানা যাচ্ছে সেই আরিয়ানের হাত ধরেই পর্দায় বড়সড় কামব্যাক হতে পারে কিং খানের। ছেলের ইচ্ছাতেই বলিউডের বাদশা বানাতে চলেছেন বেশ কিছু জনপ্রিয় সিনেমার রিমেক। 

কানাঘুষোয় শোনা যাচ্ছে সম্প্রতি শাহরুখ পুত্রের মন মজেছে চিত্রনাট্য লেখায়। বাড়িতে বসে তিনি একের পর এক হলিউড সিনেমা দেখে তাই সেই ব্যাপারে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন। আরিয়ানের এই কাজকে গুরুত্ব দিয়ে দেখছেন কিং খানও। ছেলের কাজকে সিনেমার পর্দায় নিয়ে আসতে তিনি ইতিমধ্যেই বেশ কিছু হলিউড সিনেমার স্বত্ব কিনছেন বলে খবর।

তবে কোন কোন হলিউড সিনেমাকে হিন্দিতে রিমেক করার পরিকল্পনা করছেন কিং খান, কবে আসছে তাঁদের এই কাজের ঝলক এইসব ব্যাপারে এখনও কোনও খবর মেলেনি। অন্যদিকে এই রিমেক প্রসঙ্গে আরিয়ান কিংবা শাহরুখ কেউই আনুষ্ঠানিক কোনও বিবৃতিও দেননি বলে খবর। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00