Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কিং খানের জন্মদিনে এক ঝলকে দেখে নিন হিট ছবির তালিকা

১৯৯২ সালে প্রথম বড়পর্দায় কাজ

Share:

নিজস্ব প্রতিনিধি: ৫৭-তে পা দিলেন বলিউড বাদশাহ। প্রতি বছরের মত না কাটিয়ে এবছরের জন্মদিনটা একটু আলাদা করে কাটাতে চান শাহরুখ খান। তাঁর জন্মদিন উপলক্ষে গতকাল রাত থেকে তাঁর বাড়ির সামনে দেখা গেল জনসমুদ্র। আসতে শুরু করেছে উপহার।

১৯৯২ সালে প্রথম বড়পর্দায় কাজ। তার আগেই নজর কেড়েছেন ছোটপর্দায়। একের পর এক ছবিতে তাঁর রোম্যান্স, অভিনয় দক্ষতা দেখে মন ছুঁয়েছে দর্শকদের।

১. দিওয়ানা- ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত ছবি দিওয়ানাতে অভিনয় করেছিলেন তিনি। প্রায় ৭.৭৫ কোটির ব্যবসা করেছিল এই ছবি। এই ছবিতে শাহরুখের সঙ্গে দেখা গিয়েছিল দিভ্যা ভারতিকে, সঙ্গে ছিলেন প্রয়াত বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর।

২. বাজিগর- ১৯৯৩ সালের ছবি ৭.৭৫ কোটির ব্যবসা করে। এই ছবিতে তাঁর সঙ্গে ছিলেন দুই জনপ্রিয় অভিনেত্রী কাজল ও শিল্পা শেট্টি।

৩. কভি হাঁ কভি না – ১৯৯৪ সালের ছবি ৩.৮৮ কোটির ব্যবসা করে এই ছবি।

৪. কর্ণ অর্জুন- ১৯৯৫ সালের জনপ্রিয় ছবি, ৩৫.২৯ কোটির ব্যবসা করে বক্স অফিসে। এই ছবিতে কিং খানের সঙ্গে ছিলেন সলমন খান ও কাজল।

৫. দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে- ১৯৯৫ সালে মুক্তি পাওয়া ছবি যা আজও মানুষের মনে গেঁথে রয়েছে। এই ছবি হলে দেখার জন্য আজও দর্শক মুখিয়ে থাকেন। সেই সঙ্গে শাহরুখ-কাজলের অনবদ্য অন-স্ক্রিন রোম্যান্সও। সর্বকালের ব্লকবাস্টার ছবিটি প্রায় ৬৩.৩১ কোটির ব্যবসা করেছে।

এছাড়াও রয়েছে ‘দিল তো পাগল হ্যায়’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘দেবদাস’, ‘মহাব্বতে’, ‘কভি খুশি কভি গম’, ‘চক দে ইন্ডিয়া’, ‘রব নে বনা দি জোড়ি’র মতন বেশ কিছু হিট ছবি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00