Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সোমবারে দ্বিতীয় ট্রেলার, নববর্ষে মুক্তি পাবে শাহিদের ‘জার্সি’

বহু অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেতে চলেছে শাহিদ কাপুর অভিনীত 'জার্সি'। তার আগে সোমবার, ৪ এপ্রিল মুক্তি পাবে এই ছবির দ্বিতীয় ট্রেলার।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বহু অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেতে চলেছে শাহিদ কাপুর অভিনীত ‘জার্সি’। তার আগে সোমবার, ৪ এপ্রিল মুক্তি পাবে এই ছবির দ্বিতীয় ট্রেলার। যা দর্শকমনে আরও বেশি মাত্রায় অপেক্ষা ও উত্তেজনার পারদ চড়াবে বলেই মনে করছে ছবির টিম। অনেক আগেই এই ছবি মুক্তির কথা থাকলেও তা অতিমারি পরিস্থিতির কারণে আটকে যায়। অবশেষে ১৪ এপ্রিল মুক্তি পাবে শাহিদ কাপুর অভিনীত এই ছবি।

এদিন নিজের টুইটার হ্যান্ডেলে শাহিদ একটি পোস্টার শেয়ার করে তাঁর নতুন ছবির কিছু ঝলক দর্শকদের সামনে তুলে ধরেছেন। ক্যাপশনে লিখেছেন ” সোমবার বেলা ১টা! জার্সির নতুন ট্রেলার মুক্তি পেতে চলেছে।” গত ডিসেম্বরেই মুক্তি পাওয়ার কথা ছিল শাহিদ কাপুর ও ম্রুণাল ঠাকুর অভিনীত জার্সি। রয়েছেন পঙ্কজ কাপুরও।  অতিমারি শাহিদ অনুরাগীদের অপেক্ষার প্রহর গুনতে বেশ বাধ্য করিয়েছে। তবে এবার সব অপেক্ষার অবসান। আপাতত বাংলা নববর্ষে ‘জার্সি’র মুক্তিতে উচ্ছ্বসিত সকলেই। 

তেলেগু স্পোর্ট ড্রামার অফিশিয়াল রিমেক এই ছবি। পরিচালনায় রয়েছেন গৌতম তিন্নানুরি। ছবিতে একজন ক্রিকেটারের ভূমিকায় দেখা যাবে শাহিদকে। আর তাই নিজেকে একেবারে একজন ক্রিকেটারের চরিত্রে মানিয়ে তোলার জন্য আদ্যপান্ত ক্রিকেটারের মত শুধু পোশাকই পরেননি বরং ক্রিকেটের স্কিলও রপ্ত করেছেন। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00