Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘স্ক্রু ঢিলা’ র মাধ্যমে টাইগারের সঙ্গে নতুন করে পরিচয় করাবেন নাকি করণ

ন্টারটেনমেন্টের সলিড পাঞ্চ নিয়ে চলে এসেছি। ভীষণ উত্তেজিত এই ছবিতে নতুনভাবে টাইগারের সঙ্গে আপনাদের পরিচয় করতে পারবো ভেবে ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সোমবার সকালে ‘স্ক্রু ঢিলা’ র ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন করণ জোহর। এই ছবির মুখ্য চরিত্রে রয়েছেন টাইগার শ্রফ। টাইগারের বিপরিতে এই ছবিতে রয়েছেন রশ্মিকা মন্দনা। প্রযোজনায় রয়েছে করণ জোহর পরিচালনায় শশাঙ্ক খৈতান।  সোমবার সকালবেলাতেই এই ছবির প্রথম ঝলক নেটপাড়ায় ভাগ করে নিলেন করণ।  এই ছবিতে আবারও এক অ্যাকশন প্যাকড ছবিতে দেখা যাবে টাইগারকে।

জানা যাচ্ছে এদেশে তো বটেই তার পাশাপাশি ইউরোপের বিভিন্ন জায়গায় হবে এই ছবির শুটিং। টাইগার ও রশ্মিকা উভয়কে নিয়েই হবে ওই পর্বের শুটিং। এই ছবির গল্পও যে বেশ টানটান হতে চলেছে তাও জানাচ্ছে সূত্র। তার সঙ্গে এও বলা হচ্ছে যে টাইগারের আগের কোনও ছবিতে এহেন অ্যাকশন ও টানতান উত্তেজনা মেলেনি। 

এদিন স্ক্রু ঢিলা’ এর এই ছোট্ট ভিডিওটি শেয়ার করে করণ লিখেছেন, ” এন্টারটেনমেন্টের সলিড পাঞ্চ নিয়ে চলে এসেছি। ভীষণ উত্তেজিত এই ছবিতে নতুনভাবে টাইগারের সঙ্গে আপনাদের পরিচয় করতে পারবো ভেবে । শশাঙ্ক খৈতানের পরিচালনায় অ্যাকশনের এক নতুন দুনিয়ায় আপয়াকে স্বাগত।” উল্লেখ্য এই ছবি ছাড়াও সাজিদ নাদিয়াওয়ালার ‘বাঘি ৪’এ দেখা যাবে টাইগারকে। অন্যদিকে রশ্মিকাকে দেখা যাবে ‘মিশন মজনু’, ‘অ্যানিম্যাল’, ‘গুডবাই’ এর মত ছবিতে। এই ছবিগুলিতে অমিতাভ বচ্চন ও রণবীরের মত তারকাদের সঙ্গে জুটি বাঁধবেন রশ্মিকা। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00