Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শুধুমাত্র মায়ের আপত্তিতে সঞ্জীভ-শাবানার প্রেম, বিবাহ পর্যন্ত গড়ায় নি, বাধ সাধে ধর্ম

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য প্রকাশিত হয়েছে কিংবদন্তী অভিনেতা সঞ্জীভ কুমারের (Sanjeev Kumar) জীবনী বই। সম্প্রতি এই বইয়ের মাধ্যমেই, অভিনেতা সঞ্জীব কুমারের ‘লাভ লাইফ’ সম্পর্কে কিছু তথ্য সামনে এসেছে। আর এই ব্যাপারটি সামনে আনলেন রীতা রামমূর্তি গুপ্তা এবং অভিনেতার ভাগ্নে উদয় জারিওয়ালা। তিনিই জানান, অভিনেতা সঞ্জীভ কুমারের সঙ্গে অভিনেত্রী সায়রা বানু, নূতন এবং পরে শাবানা আজমি প্রেম ঘটিত সম্পর্ক ছিল, বিশেষ করে তাঁর প্রেমজীবন নিয়ে অনেক চর্চা ছিল সিনে দুনিয়ায়। কিংবদন্তী অভিনেতা সঞ্জীভ কুমার শোলে, কৌশিশ, আঙ্গুর, খিলোনা এবং আঁধির মতো একাধিক চলচ্চিত্রে তাঁর অবিস্মরনীয় ভূমিকার জন্য আজও জনপ্রিয় সিনেপ্রেমী মানুষদের কাছে।

সঞ্জীভ কুমার একবার শাবানা আজমির প্রতি তাঁর ভালোবাসার কথা প্রকাশ্যে এনেছিলেন। ১৯৭৯ সালের একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, শাবানা আজমির (Shabana Azmi) সঙ্গে অভিনেতার সম্পর্ক বিবাহ পর্যন্ত গড়াতে পারত, যদি না তাঁর মা বাঁধা দিত। কারণ অভিনেতার মা স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন, তিনি যদি শাবানাকে বিয়ে করতেন, তবে তাঁর বাড়ি ছেড়ে চলে যেতে হত, যা সঞ্জীভ কুমারের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। শাবানাকে না মেনে নেওয়ার কারণ ছিল, অভিনেত্রী মুসলিম সম্প্রদায়ের মানুষ ছিলেন। তাই তাঁর মা সব মেনে নিলেও শাবানার ধর্মকে মেনে নিতে পারেননি বলে তাঁদের বিয়েটা হয়নি। তবে সঞ্জীভের অভিনয় জগতে প্রবেশ করার, অনেক পরেই শাবানা প্রবেশ করেছিলেন অভিনয় জগতে।” সঞ্জীভের একটি জীবনী বইয়ে এইসবকিছুই বর্ণিত করা রয়েছে। সঞ্জীভের জীবনীতে, একটি হোলি পার্টিতে শাবানা আজমির বাড়িতে যাওয়ার কথাও বর্ণিত রয়েছে অভিনেতার।

তবে সঞ্জীভ কুমারের মৃত্যুর পরে, অভিনেতার স্মৃতিচিহ্ন সংগ্রহ করার সময়, অভিনেতাকে দেওয়া শাবানা আজমির ‘স্নেহপূর্ণ’ চিঠি পেয়েছিলেন উদয়, যা যত্ন সহকারে সংরক্ষিত করে রেখেছেন তিনি আজও। তবে শাবানা আজমি প্রথম নয়, শাবানা আজমির আগেও সঞ্জীভ কুমারের একজন মুসলিম মেয়ের সঙ্গে প্রেম ছিল, সেটাতেও অভিনেতার মায়ের আপত্তি ছিল। অভিনেতার জীবনীতে তাঁর ‘প্রথম প্রেম’ এর বিষয়েও উল্লেখ করা রয়েছে। ১৯৭৩ সালে অভিনেতা একটি সাক্ষাৎকারে বলেছিলেন, “২৬ বছর বয়স পর্যন্ত আমি কোনো মেয়েকে স্পর্শ করিনি। কিন্তু প্রথমবার যখন আমি গভীরভাবে এবং গুরুতরভাবে প্রেমে পড়েছিলাম, তখন আমি তাঁকে বিয়ে করতে চাইলেও আমার মা তা করতে দেয়নি। কারণ সে ছিল মুসলিম মেয়ে।” তবে অভিনেতার জীবনে অনেক প্রেম এসেছে, হতে পারে সেগুলো মোহ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00