Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২০০ কোটিতে তৈরি হয়েও মাত্র ৬৫ কোটিতে রাজপাট গোটাল ‘সম্রাট পৃথ্বীরাজ’

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০০ কোটিতে তৈরি করেও মাত্র ৬৫ কোটিতে রাজ্যপাট গোটাল বলিউডের খিলাড়ি কুমারের মহাকাব্যিক ঐতিহাসিক চলচ্চিত্র ‘সম্রাট পৃথ্বীরাজ’। শুরু থেকেই একের পর এক বিতর্কের চাদরে মুড়েছিল অক্ষয় কুমার অভিনীত ‘সম্রাট পৃথ্বীরাজ’। এমনকী মুক্তির কয়েকদিন আগেই এই ছবির শিরোনাম বদলাতে হয়েছিল। অমিত শাহ, আদিত্যনাথ যোগী সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বরাও এই ছবি দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হল না। বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়ল পৃথ্বীরাজ। মুক্তির দিন থেকেই এই ছবি নিয়ে নানা সমালোচনার ঝড় উঠেছিল, মুক্তির দুই সপ্তাহের শেষেও ৭০ কোটি ছুঁতে পারল না এই ছবি। আর তাতেই রাজ্যপাট গোটাল সম্রাট পৃথ্বীরাজ। দেখা গেল, দ্বিতীয় সপ্তাহের শেষে এই ছবি ব্যবসা করেছে মাত্র 1.85 থেকে 2 কোটি টাকা। এদিকে ছবিটিতে ব্যবহৃত পোশাক, ভিজ্যুয়াল ইফেক্ট এবং বিস্তৃত সেট সব নিয়ে ছবিটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ২০০ কোটি টাকা। ২০০ কোটি টাকা তো দূর, ৬৫ কোটিতেই থামতে হল এই ছবির সম্প্রচার। হ্যাঁ, দেশের একাধিক প্রেক্ষাগৃহ ফাঁকা। এই ছবি দেখার ইচ্ছে হারিয়েছে দর্শকবৃন্দ। এখনও পর্যন্ত ছবিটি ৬৫ কোটি রুপি আয় করেছে।

উল্লেখ্য, চন্দ্রপ্রকাশ দ্বিবেদী দ্বারা রচিত এবং পরিচালিত, চলচ্চিত্রটি সম্রাট পৃথ্বীরাজ চৌহানের কাহিনীর উপর ভিত্তি করে নির্মিত হয়েছে। সম্রাট পৃথ্বীরাজের ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার, এছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, সোনু সুদ, মানব ভিজ, আশুতোষ রানা এবং সাক্ষী তানওয়ার। অক্ষয় কুমার অভিনীত এই ছবিটি রীতিমতন কঙ্গনা রানাউত-অভিনীত ফ্লপ ছবি ‘ধাকড়’-এর ভাগ্যের কথা মনে করিয়ে দিল। কঙ্গনা অভিনিত এই ছবি ভারত জুড়ে মাত্র ২০ টি টিকিট বিক্রির করেছে এবং এর ব্যবসায়িক আজ ছিল মাত্র ৪,৪০০টাকা।

‘সম্রাট পৃথ্বীরাজ’ প্রযোজনা করেছে একটি YRF প্রযোজনা সংস্থা, চন্দ্রপ্রকাশ দ্বিবেদী পরিচালিত, ৩ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। একইসঙ্গে মুক্তি পেয়েছেন দক্ষিণী ভাষার ছবি ‘মেজর’ (হিন্দি, তেলেগু এবং মালায়ালম) এবং প্যান-ইন্ডিয়া ‘বিক্রম’। কিন্তু ‘মেজর’ এবং ‘বিক্রম’ উভয়েরই ব্যবসায়িক দিকে দারুণ সাফল্যতা অর্জন করেছে। আর ‘সম্রাট পৃথ্বীরাজ’ মুক্তির প্রথম দিন আয় করেছে, শুক্র 10.70 কোটি, শনি 12.60 কোটি, রবিবার 16.10 কোটি, সোম 5 কোটি , মঙ্গল 4.25 কোটি, বুধ 3.60 কোটি, বৃহস্পতি 2.80 কোটি৷ মোট 65.05 কোটি৷ আর YRF প্রযোজিত ‘সম্রাট পৃথ্বীরাজ’ এবং ‘জয়েশভাই জোরদার’ এই দুই ছবিই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00