Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘ম্যায়নে পেয়ার কিয়া ২’-তে থাকবেন না সলমান, জানালেন পরিচালক

Share:

নিজস্ব প্রতিনিধি : ‘ম্যায়নে পেয়ার কিয়া’ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন। কিন্তু এই ছবির সিক্যুয়েলে আর দেখা যাবে না ভাইজানকে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনই কথা বলতে শোনা গিয়েছে, পরিচালক সুরজ বরজাতিয়াকে। সলমান খান ও মাধুরী দিক্ষিতের সঙ্গে সিনেমা করা নিয়ে তিনি বলেছেন, তাঁদের সঙ্গে ছবি করতে চান ঠিকই। কিন্তু সেই ছবি ‘ম্যায়নে পেয়ার কিয়া ২’ নয়। এই ধরনের ছবি হলে নতুন মুখকে দেখা যাবে।

তিনি আরও বলেন, এত বছর পরেও সলমান আর আমার বন্ধুত্ব বজায় রয়েছে। সাধারণ মানুষের কাছে তিনি একজন তারকা। মনেপ্রাণে তিনি একজন খুব ভালো মানুষ। কলাকুশলীদের সঙ্গে মিশতে তিনি পছন্দ করেন। যদি ভালো স্ক্রিপ্ট থাকে এবং মানানসই চরিত্র থাকে, তাহলে সলমান আর মাধুরীর সঙ্গে কাজ করবেন। ভালো স্ক্রিপ্ট অন্য যেকোনো কিছুর চেয়ে বড়। একজন তারকার থেকে সিনেমাই সবসময় বড়।

বর্তমান যুগে ভালোবাসা নিয়ে তাঁর মন্তব্য, তরুণরা ডেটিং অ্যাপের প্রতি আকৃষ্ট হয়েছে। সম্পর্ক এখন আর স্থায়ী নয়। কিন্তু এটি সত্য নয়। কখনই ভালোবাসার সত্যিকারের সংজ্ঞা ছেড়ে দেওয়া উচিত নয় কারণ তাদের মূলে থাকা প্রত্যেকেই দীর্ঘস্থায়ী প্রেমে বিশ্বাস করে।

উল্লেখ্য, ১৯৮৯ সালে ‘ম্যায়নে পেয়ার কিয়া’ছবি দিয়ে শুরু। এরপর ‘হম আপকে হ্যায় কওন’ ও ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবিতেও সুরজ-সলমন জুটি বক্স অফিসে ঝড় তুলেছিল। এই তিনটি ছবি আশি ও নব্বইয়ের দশকে পারিবারিক ছবি হিসেবে মানুষের মন জয় করেছিল। ছবিগুলোতে প্রেম  চরিত্রে দর্শক মনে জায়গা করে নিয়েছিল। এই চরিত্রেই অভিনয় করেছিলেন সলমান। এই হিট পরিচালক-অভিনেতার জুটিই ফের বলিপাড়ায় ফিরতে চলেছেন বলে শোনা গিয়েছে। এরপরেই পরিচালক জানিয়েছেন, ‘ম্যায়নে পেয়ার কিয়া’- সিক্যুয়াল এলে থাকবেন না ভাইজান।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00