Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২৫ বছর পর বড় পর্দায় সলমান-করিশ্মার ম্যাজিক, ফের মুক্তি পাচ্ছে ব্লকবাস্টার ‘বিবি নম্বর ১’

Share:

নিজস্ব প্রতিনিধি: শুধুমাত্র জনপ্রিয়তার কথা মাথায় রেখে এর আগে বহু ছবি সিনেমাহলে পুনরায় রিলিজ করা হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে ৯০-এর দশকের অন্যতম জনপ্রিয় ছবি ‘বিবি নম্বর ১’(Biwi No 1)। এই ছবির কথা বললেই সলমান(Salman Khan)-করিশ্মা(Karisma Kapoor) এবং সুস্মিতার(Sushmita Sen) ত্রিকোণ রসায়নের কথা মনে পড়ে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে নজর কেড়েছিলেন অভিনেত্রী তাব্বু(Tabbu) এবং অভিনেতা অনিল কাপুর(Anil Kapoor)। তৎকালীন সময়ে বক্সঅফিসে ঝড় তুলেছিল এই ছবি, সেই কারণেই সিনেমাটির পুনরায় মুক্তি নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন নির্মাতারা।

আরও পড়ুনঃ মানবিক তৃণমূল বিধায়ক, নিজের গাড়িতে বৃদ্ধকে পৌঁছে দিলেন হাসপাতালে

চলতি বছরেই ২৫ বছরে পা রাখছে ১৯৯৯-এ মুক্তিপ্রাপ্ত ছবি ‘বিবি নম্বর ১’ সেই উপলক্ষে ছবির প্রযোজক বাশু ভগনানি জানিয়ে দিয়েছেন, আগামী ২৯শে নভেম্বর ফের সিনেমাহলে দেখা যাবে একসময়ের বহুল চর্চিত এই ছবি। প্রযোজক বাশু ভগনানি এদিন জানান, ‘বিবি নম্বর ১ আমাদের হৃদয়ে একটি বিশেষ জায়গা করে নিয়েছে। সেই সময় সিনেমাটি সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে গিয়ে দর্শকদের সাথে যুক্ত হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষের মন জয় করেছে। এই ছবি আমাদের হাসি এবং মজাকে পুনরুজ্জীবিত করার সুযোগ দেয়, দর্শকমহলে সেই আনন্দ ফিরিয়ে দিতেই ছবিটিকে পুনরায় মুক্তি দেওয়া হচ্ছে প্রেক্ষাগৃহে।’

আরও পড়ুনঃ পরনে খোলামেলা পোশাক, জন্মদিনে লালপরী সাজে পুরুষদের ঘুম কাড়লেন ‘ঝুমা বৌদি’

এই ছবিতে ত্রিকোণ প্রেমের ছোঁয়া থাকলেও ছবির গল্প অত্যন্ত কমেডি নির্ভর। পরিচালক ডেভিড ধাওয়ানও ছবির পুনরায় মুক্তির বিষয়টি নিয়ে অত্যন্ত উচ্ছ্বসিত। প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৯৯ সালের দ্বিতীয় সর্বোচ্চ আয় করা ছবি ছিল ‘বিবি নম্বর ১’। বিশেষত ছবির প্রতিটি গান দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল। ‘চুনারি চুনারি’ , ‘ইশক’, ‘মুঝে মাফ করনা’, এই গানগুলি আজও সমান জনপ্রিয়। ফলে ছবির মুক্তি ঘিরে দর্শকদের মধ্যেও সৃষ্টি হয়েছে কৌতুহল। আগামী ২৯শে নভেম্বর ফের বক্সঅফিস কাঁপাতে আসছে এই ছবি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00