Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দু’টি অস্ত্রোপচার, হাসপাতালে চিকিৎসার খরচ ৩৫ লক্ষ, স্বাস্থ্যবিমা থেকে সিংহভাগ টাকা পাচ্ছেন সইফ

সইফ আলি খান তার চিকিৎসার খরচার জন্য ৩৫.৫৯ লক্ষ টাকা দাবি করেছিলেন, যার মধ্যে ২৫ লক্ষ টাকা তাঁর বীমা সংস্থা অনুমোদন করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চিকিৎসার জন্যে স্বাস্থ্যবিমার টাকা পাচ্ছেন সইফ আলি খান! হ্যাঁ, শনিবার সমাজমাধ্যমে এমনই একটি তথ্য ফাঁস হয়েছে। হামলার ঘটনার পরদিন থেকেই হাসপাতালে চিকিৎসাধীন সইফ আলি খান। বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) মধ্যরাতে সইফ-করিনার মুম্বইয়ের বান্দ্রার বাড়িতে ঢুকে পড়েন একজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি। তাঁর সঙ্গে ধস্তাধস্তিতে সইফের উপর হামলা করে পালান অভিযুক্ত। এখনও তাঁকে খুঁজে পাওয়া যায়নি। অভিনেতাকে ছয়বার ছুরি দিয়ে কোপ মেরে পালায় দুষ্কৃতী। তাতে তিনি গুরুতর আহত হন। এবং তড়িঘড়ি তাঁকে লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়। সইফের ঘাড়, পিঠ ও হাতসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত লেগেছে। বৃহস্পতিবার ভোরেই মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে অভিনেতার দুটি অস্ত্রোপচার করা হয়েছে। হাসপাতালের চিফ অপারেটিং অফিসার (CEO) নীরজ উত্তমাণি জানিয়েছেন, সইফ এখন ভাল আছেন এবং দ্রুত সুস্থ হয়ে উঠছেন, শীঘ্রই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। বর্তমানে তিনি বিশ্রামে রয়েছেন। তবে এবার অভিনেতার চিকিৎসার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে।

জানা গিয়েছে, অভিনেতা তাঁর চিকিৎসার জন্য স্বাস্থ্য বিমার দাবি করেছেন! মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম Ex-এ সইফ আলি খানের স্বাস্থ্যবিমা দাবি করার ২৫ লাখ একটি ফর্ম পাওয়া গিয়েছে। ফাঁস হওয়া নথিতে প্রকাশ করা হয়েছে যে, সইফ আলি খান তার চিকিৎসার খরচার জন্য ৩৫.৫৯ লক্ষ টাকা দাবি করেছিলেন, যার মধ্যে ২৫ লক্ষ টাকা তাঁর বিমাসংস্থা অনুমোদন করেছেন। এমনকী তাঁর নগদহীন চিকিৎসার জন্য অনুমোদন করেছে অভিনেতার বিমা সংস্থা। পরে হাসপাতালের মোট খরচা, পলিসির শর্তাবলী অনুযায়ী পরিশোধ করা হবে। 

তথ্যের ভিত্তিতে, ৫৪ বছর বয়সী অভিনেতা বর্তমানে বান্দ্রার লীলাবতী হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারের স্যুট রুমে রয়েছেন, যেখানে তিনি শরীরে একাধিক আঘাতের জন্য চিকিৎসাধীন। আর বিষয়টি প্রসঙ্গে অভিনেতার বিমা সংস্থা নিভা বুপা স্বাস্থ্য বিমা সংস্থা বলেছে, ‘সইফ আলি খান আমাদের পলিসি হোল্ডারদের একজন। তিনি হাসপাতালে ভর্তি হওয়ার পরে, নগদহীন চিকিৎসার জন্যে অনুরোধ করেছিলেন এবং আমরা তাঁর চিকিৎসার জন্য প্রাথমিক খরচার দেওয়ার অনুমোদন করেছি। আমরা হাসপাতালের চূড়ান্ত বিল যখন পাব, তখন নীতি শর্ত সাপেক্ষে তা মিটিয়ে দেব।” স্বাস্থ্যবিমার নথি প্রকাশ্যে আসার পর, অনেকেই বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন। কেউ বলেছেন, তারকা বলেই সিংহভাগ টাকার অনুমোদন দিয়েছে বিমা সংস্থা। কারণ সাধারণ মানুষকে বিমা সংস্থা থেকে টাকা পেতে প্রচুর পরিশ্রম করতে হয়। এদিকে সইফের উপর হামলার ঘটনায় ইতিমধ্যেই অভিনেত্রী করিনা কাপুরের বক্তব্যও নিয়েছে পুলিশ। এদিকে মহারাষ্ট্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যোগেশ কদম নিশ্চিত করেছেন যে, সইফ আলি খানের উপর হামলা কোনঔ আন্ডারওয়ার্ল্ড গ্যাং দ্বারা করা হয়নি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00