Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হৃত্বিকের সঙ্গে প্রেম করছেন সাবা আজাদ, গুঞ্জনে শিলমোহর 

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেতা হৃতিক রোশনের বিবাহ-বিচ্ছেদ ঘটেছে অনেকদিন হল। অনেক অভিনেত্রীর সঙ্গে নায়কের নাম জড়ালেও, এখন গায়িকা-অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে নায়ক প্রেম করছেন বলে, এমনটাই গুঞ্জন চলছে। তবে আর গুঞ্জন নয়, এবার এই রটনায় শিলমোহর দিল সাবা আজাদ নিজেই। বৃহস্পতিবার, সাবা তাঁর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তাঁর আসন্ন ছবি ‘মিনিমাম’ এর ঘোষণা করলেন। আর এতেই প্রতিক্রিয়া করলেন হৃতিক রোশন। সাবা উত্তরে হৃত্বিককে ভালোবাসা জানালেন, সঙ্গে লিখলেন, ‘My Love’।

রুমানা মোল্লার পরিচালনায়, মিনিমাম-এ অভিনয় করছেন গীতাঞ্জলি কুলকার্নি। আর সাবার কোস্টার নমিত দাস। সাবা একটি পোস্ট শেয়ার করে লিখেছেন , “এই রত্নগুলোর সঙ্গে আমি পরবর্তী ছবিতে কাজ করছি।” এই ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন, প্লাটুন ওয়ান ফিল্মস এবং এলানার ফিল্মস।

 

সাবার এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে হৃতিক মন্তব্য করেছেন, “হেহে। এই ছবি মারকাটারি হবেই!” অভিনেতার এই কথায় সাবা লিখেছেন, “Fingercrossed (MyLove)।” হৃত্বিকের কাজিন পশমিনা রোশনও সাবার এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন। মুম্বাইতে একটি ডিনারে ডেটে হৃতিক এবং সাবাকে দেখার পরেই গুঞ্জন শুরু হয় যে, হৃতিক-সাবা প্রেম করছেন।

হৃতিকের সঙ্গে ইন্টেরিয়র ডিজাইনার সুজান খানের ডিভোর্স হয়ে যায় ২০১৪ সালে। বর্তমানে সুজান এবং হৃত্বাকের দুই ছেলে হ্রেহান এবং হৃদান হৃত্বিকের কাছেই থাকেন। এর আগে, হৃতিক এবং সাবাকে গোয়াতে, হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান এবং তাঁর প্রেমিক আর্সলান গনির সঙ্গে পার্টি করতে দেখা গিয়েছিল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00