Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সাবার সঙ্গে লন্ডনে বার্গারে মজল হৃতিক

প্রেমের শহরের অলিগলিতে সফর শেষ। লন্ডনে পৌঁছেই ভুরিভোজে মন দিয়েছেন সাবা ও হৃতিক। বার্গারে মজেছে তাঁদের মন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৭ বছরের ছোট সাবা আজাদের সঙ্গে হৃতিকের সম্পর্ক নিয়ে বেশ চর্চা টনসেল টাউনে। একাধিক বার তাঁরা এই সম্পর্কের গুঞ্জন নিয়ে শিরোনামেও এসেছেন। তবে সে বিষয়ে বিশেষ ভ্রূক্ষেপ নেই তাঁদের। করণ জোহরের ৫০ তম জন্মদিনের পার্টিতে দুজনে হাত ধরাধরি করে এসেছেন। তার ফলে সেই গুঞ্জন আরও জোরালো হয়েছে। মুখে কিছু স্বীকার না করলেও তাঁদের শরীরী ভাষায় বোঝাই যায় তাঁরা রীতিমতো উপভোগ করছেন একে অন্যের সঙ্গ। এবং তাঁদের সম্পর্কও।

 

View this post on Instagram

 

A post shared by Saba Azad (@sabazad)

ব্যস্ত জীবন থেকে খানিক সময় বার করে নিয়ে সাবা ও হৃতিক ছুটি কাটাতে গিয়েছেন বিদেশে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে সেই ছবি। বর্তমানে একসঙ্গে ছুটি কাটাচ্ছেন তাঁরা। প্যারিসের নির্জন রাস্তায় লং ড্রাইভের ছবি শেয়ার করেছেন সাবা। নিজের ইন্সটাগ্রাম (instagram) হ্যান্ডেলে। প্যারিস সফর সেরে এবার লন্ডনে পৌঁছেছেন এই লাভ বার্ড। প্রেমের শহরের অলিগলিতে সফর শেষ। এবার লন্ডনে পৌঁছেছেন তাঁরা। লন্ডনে পৌঁছেই ভুরিভোজে  মন দিয়েছয। বার্গারে মজেছে তাঁদের মন। দুজনের হাতেই দেখা যাচ্ছে বার্গার এবং সেই ছবি তুলে নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন সাবা।

সুজানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর দীর্ঘদিনের বিরতি। হঠাৎই তারপর প্রকাশ্যে আসে বয়সে ১৭ বছরের ছোট সাবার সঙ্গে ডেটিং করছেন হৃতিক। গত বছর শেষের দিকে টুইটারেই নাকি শুরু হয়েছিল তাঁদের দুজনের প্রেম কাহিনী। সাবার একটি ভিডিওতে লাইক করেছিলেন হৃতিক। পরে সাবা ধন্যবাদ জানায় তাঁকে। এরপরেই ইনবক্সে শুরু হয় দুজনের কথাবার্তা, অবশেষে প্রেম।

শুধু তাই নয় বিচ্ছেদের পরেও প্রাক্তন স্ত্রী সুজানের সঙ্গেও হৃতিকের বেশ ভালো সম্পর্ক।  বিভিন্ন সময় কমন ফ্রেন্ডদের পার্টিতে তাঁদের একসঙ্গে দেখা যায়। শুধু তাই নয় সাবার সঙ্গেও কিন্তু সুজনের বেশ ভালো সম্পর্ক। অন্য দিকে সুজানও  খুঁজে পেয়েছেন  তাঁর মনের মানুষ। সবমিলিয়ে নিজেদের জীবনের আলাদা মোড় খুঁজে পেয়েছেন তারা। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00