Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সব রেকর্ড ম্লান, মুক্তির দিনেই ২৫৭ কোটি টাকা আয় করল RRR

এতদিন বক্স অফিসে প্রথম দিন আয়ের নিরিখে শীর্ষে ছিল রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী’।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: অতীতের সব রেকর্ড ম্লান। মুক্তির দিনেই নয়া রেকর্ড গড়ল দক্ষিণের পরিচালক এস এস রাজামৌলির ‘আরআরআর’। শুক্রবার মুক্তির দিনেই দেশ-বিদেশ মিলিয়ে ২৫৭ কোটি টাকা আয় করেছে ছবিটি। এতদিন বক্স অফিসে প্রথম দিন আয়ের নিরিখে শীর্ষে ছিল রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী’। প্রভাস-অনুষ্কা শেট্টি ও তামান্না ভাটিয়া অভিনীত ছবিটি একদিনে আয় করেছিল ২২৪ কোটি টাকা। সেই রেকর্ড অনায়াসে টপকে গেল ‘আরআরআর’।

কমারাস ভীমা ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে ‘আরআরআর’ তৈরি করেছেন পরিচালক এস এস রাজামৌলি। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দুই তেলেগু সুপারস্টার জুনিয়র এনটিআর ও রাম চরণ। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—আলিয়া ভাট, অজয় দেবগন, রে স্টেভেনসন, অলিভিয়া মরিস প্রমুখ। ৪৫০ কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে ছবিটি।

মুক্তির আগে থেকেই খবরের শিরোনামে ঠাঁই করে নিয়েছিল ‘আরআরআর।’ ট্রেলার দেখেই মুগ্ধ হয়েছিলেন দর্শক-সমালোচকরা। প্রথম দিন ছবিটি দেখার জন্য দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ভিড় উপচে পড়েছিল। ২১০০ টাকা খরচ করেও অনেকে টিকিট পাননি। মুক্তির প্রথম দিনে তেলেগু বক্স অফিস সিনেমাটির আয় ১২০ দশমিক ১৯  কোটি টাকা। তামিলনাডুতে ১২ দশমিক ৭৩ কোটি টাকা, কর্ণাটকে ১৬ দশমিক ৪৮ কোটি টাকা, কেরলে ৪ দশমিক ৩৬ কোটি টাকা, দেশের বাকি রাজ্যগুলিতে ২৫ দশমিক ১৪ কোটি টাকার ব্যবসা করেছে। আর মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা সহ মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে আয় করেছে ৭৮ কোটি ২৫ লক্ষ টাকা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00