Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অভিনেত্রী নয়, শিক্ষিকা হতে চেয়েছিলেন ঋতুপর্ণা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ উত্তমকুমার পরবর্তী বাংলা ছবির নায়ক বলতে যদি প্রসেনজিত চট্টোপাধ্যায়ের নাম মনে আসে তবে সুচিত্রা সেন পরবর্তী বাংলা নায়িকা বলতে একবাক্যে লোকে যার নাম নেন তিনি ঋতুপর্ণা সেনগুপ্ত। সোমবার অভিনেত্রীর ৫১ তম জন্মদিন। প্রায় ৩০ বছরেরও বেশি সময় ধরে বাংলা ছবির জগতে রাজত্ব করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituporna sengupta)। দর্শকদের উপহার দিয়েছেন স্বেত পাথরের থালা নাগ পঞ্চমী, লাল পান বিবি সুজন সখি মনের মানুষ শ্বশুর বাড়ি জিন্দাবাদ থেকে শুরু করে আলো রাজকাহিনী, পারমিতার একদিনের মত একের পর এক সুপারহিট ছবি। প্রসেনজিত চট্টোপাধ্যায়ের পাশপাশি অভিষেক চট্টোপাধ্যায় চিরঞ্জিত চক্রবর্তীর মত তারকার বিপরীতে কাজ করেছেন অভিনেত্রী। একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছেন অভিনেত্রী।

কিন্তু ছোটোবেলায় অভিনেত্রী নয় পরিবর্তে শিক্ষিকা হতে চেয়েছিলেন ঋতুপর্ণা। এই প্রসঙ্গে অভিনেত্রী একটি বৈদুতিন সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন “আমি বড় হয়ে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখতাম। শিক্ষাদানের সঙ্গে জড়িত যেকোন কিছু, আমাকে আকৃষ্ট করে”। তবে ছাত্র জীবনে অঙ্ক একদমই পচ্ছন্দ করতেন না বলে জানিয়েছেন অভিনেত্রী। ঋতুপর্ণা বলেছেন, “আমি ভূগোল পছন্দ করতাম। উচ্চ বিদ্যালয়ে আমি ভূগোল নিয়েছিলাম কারণ এতে প্রচুর আঁকা ছিল। কিন্তু আমি অঙ্ক একদম পছন্দ করতামনা। আমি শুধুমাত্র জ্যামিতি পছন্দ করতাম কারণ এতে প্রচুর ডায়াগ্রাম ছিল”। কিন্তু শিক্ষিকা হতে চেয়ে অভিনেত্রী হওয়ার প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ার কারনে তাঁর বাড়িতে ছোটোদের সিনেমা দেখার অনুমতি ছিল না কিন্তু বাড়িতে ভালো ছবি নিয়ে আলোচনা করা হত। ঋতুপর্ণা বলেন, “আমার কাকু আমাদের ভালোবাসতেন। উনি সিনেমা দেখতে এবং রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যেতেন। উনি আমাদেরকে কিং কং, বর্ন ফ্রি, এ নাইটমেয়ার অন এলম স্ট্রিট, দ্য লাস্ট এম্পাররের মতো চলচ্চিত্র দেখাতে নিয়ে গিয়েছিলেন। কিন্তু তখনও সিনেমা দৈনন্দিন জীবনের একটি বড় অংশ ছিল না, এবং একজন অভিনেত্রী হওয়ার কোনো ঝোঁক আমার ছিল না”।

কিন্তু ১৯৮৯ সালে শ্বেত কপোত নামে একটি টেলিভিশন শোতে পরিচালক প্রভাত রায়ের স্ত্রী জয়শ্রী রায়, ঋতুপর্ণাকে দেখেছিলেন। এবং তিনি পরিচালক প্রভাত রায়কে অভিনেত্রীর বিষয়ে জানিয়েছিলেন। বৈদুতিন সংবাদমাধ্যমকে ঋতুপর্ণা বলেন, “প্রভাত-দা আমাকে ডেকেছিলেন এবং আমি তখনই প্রথমবার এনটি-১ স্টুডিওতে প্রবেশ করি। সেখানে প্রভাত-দা তাঁর অফিসে হাসিমুখে আমাকে স্বাগত জানান। প্রভাত-দা বলেন, ‘দেখুন, আমি কোনো স্ক্রিন টেস্ট দিতে যাচ্ছি না। আমি আপনাকে দেখেছি এবং আমার মনে হয় আপনি ভাল পারবেন। আমার স্ত্রী আপনাকে সুপারিশ করেছে, তাই এই ভূমিকাটি আপনার এবং এটি আপনার চরিত্র”। সেই শুরু তারপর থেকে দীর্ঘ ৩০ বছরেও বেশি সময় ধরে ঋতুপর্ণা বাংলা চলচ্চিত্রের রাজত্ব করে চলেছেন। মূলধারার ছবি থেকে আর্টফিল্ম উভয় ক্ষেত্রেই সাবলিলতার সঙ্গে অভিনয় করে চলেছেন অভিনেত্রী। তবে দীর্ঘ এই কেরিয়ারে কোন ৫টি ছবিকে এগিয়ে রাখবেন অভিনেত্রী এই প্রশ্নের উত্তরে বৈদুতিন সংবাদমাধ্যমকে ঋতুপর্ণা বলেন, ঋতুপর্ণ ঘোষ পরিচালিত দহন, অপর্ণা সেন পরিচালিত পারমিতার একদিন তরুন মজুমদার পরিচালিত আলো সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত রাজকাহিনী এবং রঞ্জন ঘোষ পরিচালিত আহারে

কলকাতায় ১৫ তম JIFF-এর মশাল অভিযানে চাঁদের হাট

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00