Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রিতেশ দেশমুখের ছেলের জন্মদিনে চাঁদের হাট

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা রিতেশ দেশমুখ (Ritesh Deshmukh)। স্ত্রী জেনিলিয়ার সঙ্গে সুখী দাম্পত্য অভিনেতার। শনিবার রিতেশের বাড়িতেই উৎসবে মেতে উঠলেন বলিউডের তারকারা। উপলক্ষ্য রিতেশের বড় ছেলে রায়নের ৮ বছরের জন্মদিন (Birthday bash) । রায়নের জন্মদিনের অনুষ্ঠানে সন্তানদের নিয়ে উপস্থিত ছিলেন বলিউডের এক ঝাঁক তারকা। মেয়ে আরাধ্যাকে নিয়ে এসেছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন, আদিরাকে নিয়ে এসেছিলেন রানী, মেয়ে ইনায়াকে নিয়ে উপস্থিত থাকতে দেখা গেল সোহা আলি খানকে, উপস্থিত ছিলেন স্বপুত্র করিনা কাপুর খান। রায়ানের জন্মদিনে উপস্থিত থাকতে দেখা গেল শাহিদ কাপুরের ছেলে মেয়ে আয়ুষ্মান খুরানার সন্তানদেরও।

রিতেশের বাড়িতে রায়নের ৮ বছরের জন্মদিনে মেয়ে আরাধ্যাকে নিয়ে এসেছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ঐশ্বরিয়ার পরনে ছিল কালো রঙের ট্র্যাক স্যুট। প্রাক্তন বিশ্বসুন্দরীর এক হাতে ছিল একটি উপহারের বাক্স এবং অন্য হাতে মেয়ে আরাধ্যার হাত ধরেছিলেন তিনি। আরাধ্যার পরনে ছিল গোলাপি রঙের একটি সোয়েটটিশার্ট এবং নীল জিন্স

অভিনেত্রী রানী মুখ্যোপাধায়কেও মেয়ে আদিরাকে নিয়ে অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গিয়েছে। রানীর পরনে ছিল সাদা রঙের ঢলা কুর্তি এবং নীল রঙের লেগিন্স এছাড়াও চোখে ছিল বাহারী রোদ চশমা।

মেয়ে ইনায়াকে নিয়ে উপস্থিত থাকতে দেখা গেল অভিনেত্রী সোহা আলি খানকে। মা এবং মেয়ে দুজনেরই পরনে ছিল কালো প্যান্ট এবং সাদা টিশার্ট

অভিনেতা শাহিদ কাপুর এবং তাঁর স্ত্রী মীরা রাজপুতকেও দেখা গেল ছেলে জৈন এবং মেয়ে মিশাকে উপস্থিত রয়েছেন রায়ানের জন্মদিনের অনুষ্ঠানে।

উপস্থিত ছিলেন করিনা কাপুর খানের দুই ছেলে তৈমুর খান এবং জাহাঙ্গীর খান।

অভিনেত্রী অর্পিতা খানও দুই সন্তানকে নিয়ে উপস্থিত ছিলেনে

সন্তানদের নিয়ে উপস্থিত ছিলেন অভিনেত্রী তাহিরা কাশ্যপ

রায়ানের জন্মদিনের অনুষ্ঠানে ছেলেকে নিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী একতা কাপুর।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00