Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রালিয়া জুটির বিয়েতে প্রতিক্রিয়া ঋতাভরীর, যা দেখে দারুণ আবদার ভক্তদের

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকালকেই বিয়ে সেরেছেন রণবীর-আলিয়া।ইতিমধ্যেই, তাঁদের বিয়ের অজস্র শুভেচ্ছাবার্তা পৌঁছেছে সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে গোটা দেশের তরফ থেকে। যেখানে বাদ নেই দেশের একাধিক বিনোদন ক্ষেত্রের তারকারাও।সকলেই ভরে ভরে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন, ‘মিস্টার এন্ড মিসেস কাপুর’ কে। যেখানে এবার নাম জুড়ল অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর। 
রালিয়া জুটির বিয়ের কয়েক ঘণ্টা বাদেই আলিয়া নিজের তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে, তাঁদের বিয়ের একাধিক ছবি পোস্ট করেছিলেন। যেই ছবিগুলিতে রালিয়া জুটির সাজ থেকে শুরু করে এনগেজমেন্ট রিং, রোমান্টিক দৃশ্য, একে অপরের হাত রেখে ‘প্রমিস’ করার সব ছবিই ফুটে উঠেছিল। সাদা বর্ণের পোশাকেই সেজে উঠেছিলেন নব-দম্পতি। এইসব ছবিগুলিকেই  একসঙ্গে এডিট করে একটি ভিডিও বানিয়ে অভিনেত্রী ঋতাভরী রনবীর-আলিয়াকে বিয়ের শুভেচ্ছা জানালেন, নিজস্ব স্টাইলে। 
ভিডিওতে দেখা যাচ্ছে, একদিকে অভিনেত্রী ঋতাভরী, আরেকদিকে রনবীর-আলিয়ার সেই ভিডিও। রালিয়া জুটির একেকটি ছবি আসছে এবং ঋতাভরী নানারকম আদুরে এক্সপ্রেশন দিয়ে তাঁদের শুভেচ্ছা জানাচ্ছেন। শেষে মুখাভঙ্গীর মাধ্যমে জানালেন, দারুণ লাগছে তোমাদেরকে। এরপরেই অভিনেত্রীর অনুরাগীরা তাঁর কাছে আবদার করে বসলেন। কেউ কেউ বললেন, ‘তোমাকে কণের সাজে দেখার জন্যে অপেক্ষায় রইলাম।’
আবার কেউ কেউ বলেছেন, ‘তুমিও তাড়াতাড়ি বিয়ে করো, তোমাকে বিয়ের সাজে দেখার আর অপেক্ষা করতে পারছি না।’ আরো একজন বললেন, ‘এরপর তোমার টার্ন’। আবার কেউ কেউ বলেন, ‘তোমার বিয়ের দৃশ্য কি করে দেখব, চোখ মুছতে মুছতেই দিন কেটে যাবে।’তাহলে কি নায়িকা খুব শীঘ্রই অনুরাগীদের এই আবদার পূরণ করবে, এখন সেই অপেক্ষায় দিন গুনছেন সকলে। উল্লেখ্য, কিছুদিন আগেই নায়িকা, তাঁর ‘লাভ রিলেশন’এর ব্যাপারে প্রকাশ্যে এনেছেন। ডাক্তার তথাগত চ্যাটার্জী তাঁর ফিউচার লাইফ পার্টনার হতে চলেছে খুব শীঘ্রই। যা শুনে নায়িকার ক্রাশেদের এখন দুঃখ দিন কাটছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00