Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দিদি চিত্রাঙ্গদার বিয়েতে আদুরে বার্তা ঋতাভরীর

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডের একজন খ্যাতনামা অভিনেত্রী হলেন ঋতাভরী চক্রবর্তী। স্টার জলসার একটি জনপ্রিয় ধারাবাহিক ‘ওগো বধূ সুন্দরী’ এর মাধ্যমে তাঁর অভিনয় জগতে উত্থান। তবে এখন তাঁর পথচলা অনেকটাই এগিয়ে গিয়েছে। টলি-বলি দুদিকেই রাজত্ব করছেন অভিনেত্রী।ইতিমধ্যেই টলিউডে বেশ কয়েকটি ছবিতে নিজেকে নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। তাঁর অভিনয় প্রসঙ্গে কোনও কথাই হবেনা, ‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিক থেকেই তাঁর অভিনয়ের বুঁদ নেটিজেনরা। দেশ-বিদেশ মিলিয়ে তাঁর আবাসস্থল, বিদেশেই বেশি থাকেন অভিনেত্রী।

তবে বেশ কিছুমাস ধরে তিনি বাংলাতেই রয়েছেন। গতবছরে তিনি অসুস্থ ছিলেন, যার ফলে তাঁর ওজনও বেড়ে গিয়েছিল। তবে এখন সব ঠিকঠাক। নায়িকা নিজেকে ফের সুঠাম চেহারায় ফিরিয়ে এনেছেন। তার মধ্যে সম্প্রতি, অভিনেত্রীর দিদি চিত্রাঙ্গদার বিয়ে হয়ে গেল। না, সাত পাকে নয়, আইনি মতেই বিয়ে সারলেন চিত্রাঙ্গদা-সম্বিত। শুধুমাত্র নিকটস্থ আত্মীয়দের উপস্থিতিতেই আইনীমতে বর-বধূ হলেন, চিত্রাঙ্গদা এবং সম্বিত। এদিন দিদির সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে একটি লম্বা বার্তা দিলেন ঋতাভরী। দিদির বিয়েতে তিনি কতটা খুশি, তা নায়িকার আদুরে বার্তাতেই প্রমাণ। যেখানে দুজনকেই সাবেকি পোশাকে দেখা যাচ্ছে। লাল-কমলা বর্ণের পোশাকে অভিনেত্রী যুগলের সাজে সত্যই নজর কেড়েছে তাঁদের ভক্তদের। যেখানে দুজনকেই সাবেকি পোশাকে দেখা যাচ্ছে। লাল-কমলা বর্ণের পোশাকে অভিনেত্রী যুগলের সাজে সত্যই নজর কেড়েছে তাঁদের ভক্তদের।

তিনি লিখেছেন, “আজ আমার দিদি বিয়ে সেরে ফেলল। এর থেকে আনন্দের মুহূর্ত আমার জন্য আর কিছুই নেই! আপনারা কল্পনাও করতে পারবেন না নিজের দিদির বিয়ে কেমন ইমোশনাল রোলার কোস্টার রাইড হতে পারে। দিদির বিয়ে হয়ে যাওয়ার পরেও যেন বিশ্বাস হচ্ছেনা। এত তাড়াতাড়ি বড় হয়ে গেল দিদি। আর সম্বিত এখন অফিশিয়ালি আমার জামাইবাবু। ওদের দু’জনকে আমার তরফ থেকে একরাশ শুভেচ্ছা। ওদের সারাজীবন যেন এভাবেই আনন্দে, পাগলামিতে কেটে যায়।”

তবে অভিনেত্রীর দিদির বিয়ে এখন আইনীমতে হলেও শীতকালে তাঁর দিদির বিয়ের জমকালো বিয়ের আসর বসবে। যেখানে তাঁদের সব প্রিয়জনেরা আমন্ত্রিত থাকবেন। যদিও, চিত্রাঙ্গদা ও সম্বিতের বিয়ে ২০২২ সালের ৯ জানুয়ারি হওয়ার কথা ছিল, কিন্তু সেই প্ল্যান বাস্তবায়িত হয়নি। ২০২১ সালের জানুয়ারি মাসে এনগেজমেন্ট সেরেছিলেন চিত্রাঙ্গদা এবং সম্বিত চ্যাটার্জী। গত ৯ বছরের লিভ-ইনের সম্পর্ক অবশেষে পরিণতি পেল তাঁদের। আদতে সম্বিত চট্টোপাধ্যায় একজন প্রফেশনাল ড্রামার। প্রখ্যাত পারকাশনিস্ট পণ্ডিত শুভেন চট্টোপাধ্যায়ের ছেলে তিনি। দিদির বিয়ে হয়ে গেল, এবার ঋতাভরীর বিয়ের সানাই কবে বাজবে সেটাই দেখার অপেক্ষায় তাঁর অনুরাগীরা। গতমাসেই, ডক্টর তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে ঋতাভরী তাঁর সম্পর্কের কথা অফিসিয়ালি ঘোষণা করেছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00