Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মেয়ে ঋতাভরীর জন্মদিনে সময়ে ফিরতে পারলেন না, মনখারাপি পোস্ট মা শতরূপার

ছোট মেয়ে পলিন অর্থাৎ ঋতাভরীর সঙ্গে জন্মদিনের উদযাপন করবেন বলে। কিন্তু চাইলেই তো আর পাওয়া যায় না।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২৬ জুন রবিবার ৩০-এ পা দিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজের জন্মদিনের জন্য করা একটি ফটোশুটের ভিডিও আপলোড করেছেন অভিনেত্রী। আর তাতেই মজেছেন তাঁর ভক্তরা। গোলাপী রঙের থিমে সেজেছে পুরো ব্যাকগ্রাউন্ড। গোলাপী বেলুন, পর্দা সঙ্গে হাতে একটি কালারফুল কেক আর মানানসই ফ্লোরাল ডিজাইনের জামাতে নজর কেড়েছেন এদিন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ”পৃথিবীতে আরও একটা বছর কাটিয়ে ফেললাম। এখনও নিজেকে ২২ বছর বয়সী মনে হয়।”

মেয়ের জন্মদিনে যথাসময়ে কলকাতা পৌঁছাতে না পেরে মন খারাপ করে একটি পোস্ট করেছেন ফেসবুকে মা শতরূপা সান্যাল । পেডং থেকে শনিবার যাত্রা শুরু করেছিলেন কলকাতায় ফিরে আদরের ছোট মেয়ে পলিন অর্থাৎ ঋতাভরীর সঙ্গে জন্মদিনের উদযাপন করবেন বলে। কিন্তু চাইলেই তো আর পাওয়া যায় না। সেরকমভাবে শনিবার সকাল সকাল বেরিয়েও কলকাতা ফেরার ট্রেন ধরতে পারেননি তিনি। বাধা হয়ে দাঁড়িয়েছে পাহাড়ে প্রাকৃতিক বিপর্যয়। সকাল সকাল পলিনকে জন্মদিনের আদর না করতে পেরে যারপরনাই মন খারাপ শতরূপা সান্যালের। এদিন ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন সে কথাই। 

 

নিজের জীবনের প্রতিটা শুভ মুহূর্তই অভিনেত্রী কাটান সল্টলেকের ‘আইডিয়াল স্কুল ফর দ্য ডিফ’ এর শিশুদের সঙ্গে। পুজোর সকাল হোক কিংবা নজের জন্মদিন এদের সঙ্গে দেখা করতে যাবেনই অভিনেত্রী। এদিনও তার ব্যাতিক্রম হল না। নিজের এই স্পেশ্যাল দিনের সেলিব্রেশন আগে থেকেই তাই শুরু করে ফেলেছিলেন পর্দার ‘ললিতা’। আর তাই শনিবারেই জন্মদিনের শুরুয়াত করলেন এই স্কুলের কচিকাঁচাদের সঙ্গে কেক কেটে। আনন্দ করে। নিজেকে এই সন্তানদের মা বলেই পরিচয় দেন ঋতাভরী। এদিন কেক কেটে, চকোলেট খেয়ে আর নিজের পছন্দের খাবার বিরিয়ানি দিয়েই জমিয়ে আনন্দ করেছেন অভিনেত্রী।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00