Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জ্যাকলিনকে নিয়ে উপহাস! মিকা সিং-এর বিরুদ্ধে মানহানির মামলা করলেন জেলবন্দি সুকেশ

আপনার মন্তব্যটি কেবল আমাদের ক্লায়েন্টের চিত্রটি নষ্ট করে নিই, তাঁর ব্যক্তিগত ও পেশাদার জীবনকেও প্রভাবিত করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেমিকাকে নিয়ে হাসি ঠাট্টা, যতই জেলের ভেতরে থাকুক না কেন, যোগাযোগ না থাকলে কী হবে, প্রেমিকার সম্বন্ধে সবকিছু খোঁজ রাখেন তিনি জেলে বসেই। তাই সম্প্রতি প্রেমিকাকে নিয়ে ঠাট্টা তামাশা একেবারেই বরদাস্ত করলেন না কনম্যান সুকেশ চন্দ্রশেখর। ২০২১ সাল থেকেই সুকেশের ২০০ কোটি মামলার সঙ্গে জড়িয়ে আছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, সুকেশের দুর্নীতির ব্যবসা সম্বন্ধে জানা সত্ত্বেও জ্যাকলিন তাঁর থেকে দামি দামি উপহার নিয়েছেন বলে দাবি, এমনকী সেই সময় জ্যাকলিনের সঙ্গে সুকেশের একটি ঘনিষ্ঠ অবস্থার ছবিও ভাইরাল হয়ে যায়। যাই হোক, বিপাকে পড়ে অভিনেত্রী সমস্ত অভিযোগ উড়িয়ে দিলেও এখনও তাঁর মাথার উপর থেকে আইনি খাঁড়া ঝুলে আছে। তবে তিনি বিদেশের যাওয়ার জন্যে ক্লিনচিট পেয়ে গিয়েছেন।

২০১৯ থেকে তিহার জেলে বন্দী সুকেশ। কিন্তু তিনি এখনও চান জ্যাকলিনকে, তাই জ্যাকলিনের জন্মদিন হোক বা ভালবাসা দিবসের শুভেচ্ছা, কোনটাই জানাতে ভোলেন না সুকেশ। সম্প্রতি জ্যাকলিন হলিউড কিংবদন্তি জিন-ক্লাউড ভ্যান ড্যামের সঙ্গে একটি ছবি পোস্ট করায়, অনেকেই জ্যাকলিনের প্রশংসা করেন। কিন্তু সেই ছবিতেই উপহাস করে গায়ক মিকা সিং লেখেন, “তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে, সুকেশের চেয়ে অনেক ভালো।” তবে গায়ক বিতর্ক এড়াতে পরে মন্তব্যটি মুছে ফেলেন। এরপরেই সুকেশ মিকার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মিকাকে পাঠানো সুকেশের আইনজীবী আন্যান্ট মালিকের নোটিশ অনুযায়ী, “আপনার বিবৃতিটি আমাদের ক্লায়েন্টের চরিত্র এবং ব্যক্তিত্ব সম্পর্কে ব্যাপক জনসাধারণের বক্তৃতা সৃষ্টি করেছে। যাতে তাঁর বিরুদ্ধে আরও শঙ্কা বাড়িয়ে দিচ্ছে। আমাদের ক্লায়েন্ট একজন সম্মানিত এবং ভারতীয় চলচ্চিত্র শিল্পী, একজন ব্যবসায়ী এবং রাজনৈতিক প্রেক্ষাপটেও তাঁর অনেক পরিচিতি। তিনি জাতীয়ভাবে এবং বিশ্বব্যাপী উভয় ক্ষেত্রেই শুভেচ্ছা ও খ্যাতি ধরে রাখেন। আপনার মন্তব্যটি কেবল আমাদের ক্লায়েন্টের চিত্রটি নষ্ট করে নিই, তাঁর ব্যক্তিগত ও পেশাদার জীবনকেও প্রভাবিত করেছে। আপনি নিছকই ইচ্ছাকৃতভাবে কাজটি করেছেন। যাতে আমাদের ক্লায়েন্টের খ্যাতি নষ্ট হয়ে গেছে। এমন আচরণ তিনি সহ্য করবেননা। আপনার অপমানজনক মন্তব্য আমাদের ক্লায়েন্টের মানহানি করেছে। তাই ১৮ ০ সালের ভারতীয় দণ্ডবিধির 499/500 এর অধীনে আপনার নামে আমরা মামলা দায়ের করেছি। এই অপরাধের জন্য আপনার দুই বছর পর্যন্ত জেল হতে পারে। আমাদের ক্লায়েন্টের কাছে আপনাকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে।”

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00