Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সুশান্তের শোক কাটিয়ে কাজে ফেরার চেষ্টা রিয়ার

প্রায় দু'বছর পর অভিনয় জীবনের মূল স্রোতে ফিরছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রায় দু’বছর পর অভিনয় জীবনের মূল স্রোতে ফিরছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। প্রেমিক অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এক দুঃসময় গিয়েছে রিয়া। সুশান্তের মৃত্যুর জন্য রিয়াকে দোষারোপও করা হয়। এই সবকিছুর জেরে প্রায় দু’বছর কাজ থেকে দূরে সরে গিয়েছিলেন রিয়া। তবে তাঁর নানা পোস্টে মোটিভেশনাল বিষয়কে বারবার তুলে ধরার চেষ্টা করতেণ তিনি। শেষমেশ কাজে ফিরতে পেরে নিজের সৌভাগ্যকে ধন্যবাদ জানিয়েছেন রিয়া।  শনিবার ১২ ফেব্রুয়ারি একটি ভিডিও নিজের ইন্সটাগ্রামে শেয়ার করে রিয়া লিখেছেন ” গতকাল প্রায় দুবছর পর আমি কাজে ফিরতে পেরেছি। আমার ভীষণ ভালো লাগছে। আমার পাশে যারা আমার দুঃসময়ে দাঁড়িয়েছেন তাঁদের অসংখ্য ধন্যবাদ। দিন যেমনই যাক না কেন সূর্য ঠিক উঠবে।” 

সুশান্তের মৃত্যুর পর রিয়াকে মূল অভিযুক্ত হিসাবে গ্রেফতার করে এনসিবি। এক মাস পর তাঁকে জামিনে মুক্ত করা হয়। গ্রেফতার করা হয়েছিল রিয়ার ভাই সৌভিক চক্রবর্তীকেও। তিনি মুক্তি পান ২০২০ সালের ডিসেম্বর মাসে। সুশান্তের মৃত্যুর পর প্রথম বছরে সুশান্তের স্মরণে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেন রিয়া। সেখানে সুশান্তের উদ্দেশ্যে একটি খোলা চিঠিতে রিয়া লিখেছিলেন” আমি ভাবতেই পারিনা তুমি আমার সঙ্গে নেই। সবাই বলছে সময় সবকিছু পাল্টে দেয়। কিন্তু তুমিই আমার জন্য আমার সময় ছিলে, ছিলে আমার সবকিছু। আমি জানি তুমি আজও ওই তারার দেশ থেকে তোমার টেলিস্কোপের মাধ্যমে আমাকে দেখছ।”  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00