Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘গীতা LLB’, ‘নিম ফুলের মধু’কে টেক্কা দিয়ে টিআরপির শীর্ষে ‘গোবর দেবী’র রাজরাজত্ব

বিরাট রদবদল হচ্ছে রেটিং চার্টে। কলকাতার আরজি কর-কাণ্ডের প্রতিবাদে কয়েক সপ্তাহ টিআরপি একেবারেই ভাল যাচ্ছিল না। কারণ সবাই সিরিয়ালের চ্যানেল থেকে খবরের চ্যানেলগুলোতে মুখ গুঁজে বসেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার (২ অক্টোবর) ছিল মহালয়া। দেবীপক্ষের হয়েছে সূচনা। আর ২ অক্টোবর যেহেতু গান্ধিজয়ন্তী ছিল, তাই সে দিনটা ছিল ন্যাশনাল হলিডে। তাই হিসেব মতো সপ্তাহের কোনও একদিন ছুটি থাকলে বাংলা সিরিয়ালের TRP-একদিন দেরিতে আসে। তাই এ সপ্তাহে TRP বৃহস্পতিবারের জায়গায় শুক্রবার এল। সে যাই হোক না কেন, প্রতি সপ্তাহেই TRP-র জন্যে অপেক্ষা করে থাকেন দর্শক থেকে তারকা সকলেই। কারণ সারা সপ্তাহে কে কেমন রেজাল্ট করলো সবটাই বহিঃপ্রকাশ ঘটে TRP-তে। আর Trp-এর রেজাল্টের ভিত্তিতেই ধারাবাহিকের ভাগ্য নির্ধারণ হয়। কোন ধারাবাহিকের কপাল ভাল এবং কোনটার কপাল মন্দ! টিআরপির রেটিং অনুযায়ী, নির্ধারিত হয় কোন ধারাবাহিক থাকছে এবং কোন ধারাবাহিকের কপাল পুড়ল! যাই হোক, গত কয়েক সপ্তাহ ধরেই বাংলা টেলিভিশনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। বিরাট রদবদল হচ্ছে রেটিং চার্টে। কলকাতার আরজি কর-কাণ্ডের প্রতিবাদে কয়েক সপ্তাহ টিআরপি একেবারেই ভাল যাচ্ছিল না। কারণ সবাই সিরিয়ালের চ্যানেল থেকে খবরের চ্যানেলগুলোতে মুখ গুঁজে বসেছিলেন। তবে আন্দোলনের রেশ কাটতেই ভোলবদল। চটপট জেনে নিন, কোন মেগা কেমন স্কোর করল!

চমক দিয়ে বেঙ্গল টপার আবারও স্টার জলসার ‘কথা’ (Kotha)। দ্বিতীয় স্থানে রয়েছে ‘গীতা LLB’ (Geeta LLB)। তৃতীয় ‘ফুলকি'(Phulki)। চতুর্থ স্থানে রয়েছে, ‘নিম ফুলের মধু’ (Neem Phuler Modhu), ‘উড়ান'(Udaan) ও ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। এদিকে পঞ্চমে রয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে'(Kon Gopone Mon Bheseche) এবং ‘শুভ বিবাহ'(Subho Bibaho)। ষষ্ঠস্থানে রয়েছে, ‘বধুয়াঁ'(Bondhua), ‘হরগৌরি পাইস হোটেল’ (Horogouri Pice Hotel) এবং ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhoya)। সপ্তমে ‘রোশনাই’ (Roshnai)। অষ্টম স্থান দখলে রয়েছে ‘আনন্দী’। নবমে ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’ (Diamond Didi Zindabad)। অন্যদিকে দশম স্থানে রয়েছে, ‘মিঠিঝোরা’ (Mithijhora) এবং ‘তেঁতুলপাতা’।

চটপট জেনে নিন, প্রথম দশে কোন মেগা (Top 10 Bangla Serials in TRP)

প্রথম – কথা (৭.৫) (স্টার জলসা)

দ্বিতীয় – গীতা এলএলবি (৭.৪) (স্টার জলসা)

তৃতীয় – ফুলকি (৭.২) (জি বাংলা)

চতুর্থ – নিম ফুলের মধু (৬.৬) (জি বাংলা), উড়ান (৬.৬) (স্টার জলসা), জগদ্ধাত্রী (৬.৬) (জি বাংলা)

পঞ্চম – কোন গোপনে মন ভেসেছে (৬.৪) (জি বাংলা), শুভ বিবাহ (৬.৪) (স্টার জলসা)

ষষ্ঠ – বধুয়াঁ (৬.০) (স্টার জলসা), হরগৌরি পাইস হোটেল (৬.০) (স্টার জলসা), অনুরাগের ছোঁয়া (৬.০) (স্টার জলসা)

সপ্তম – রোশনাই (৫.৯) (স্টার জলসা)

নবম – ডায়মন্ড দিদি জিন্দাবাদ (৫.০) (জি বাংলা)

দশম – মিঠিঝোরা (৪.৯) (জি বাংলা), তেঁতুলপাতা (৪.৯) (স্টার জলসা)

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00