Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঋতাভরীর চোখে রণবীর একজন “মিষ্টি মানুষ”

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বাই:  উৎসবের মরশুমে একসঙ্গে ফ্রেম বন্দী হলেন রণবীর কাপুর(Ranvir Kapoor) ও ঋতাভরী চক্রবর্তী(Ritabhari Chakraborty)। সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় ঋতাভরী পরেছেন লাল রংয়ের লেহেঙ্গা। অন্য দিকে রনবীর পরেছিলেন কালো রংয়ের শেরওয়ানি। ভিডিওতে রণবীরের সঙ্গে কথা বলতেও দেখা যায় অভিনেত্রীকে। নিজের সোশ্যাল মিডিয়া আ্যকাউন্টে এই ভিডিও পোস্ট করে রণবীরের প্রশংসা করেন ঋতাভরী। অভিনেত্রী লিখেছেন “মানুষের বেশে যেন এক মুঠো রোদ! কী মিষ্টি মানুষটা”! জানা গেছে কর্মসূত্রেই পূজোতে কোলকাতা ছেড়ে দক্ষিণ ভারতে গিয়েছিলেন ঋতাভরী চক্রবর্তী। সেখানেই দেখা হয় রণবীরের সঙ্গে।

স্বর্ণ ব্যবসায়ী টি এস কল্যানরমণ আইয়ারের আমন্ত্রণে কেরালার ত্রিসূরে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানেই বলিউড অভিনেতার সঙ্গে দেখা হয় ঋতাভরীর। তবে শুধু রণবীর নয় অভিনেত্রী ক্যাটরিনা কাঈফের(Katrina Kaif) সঙ্গেও দেখা হয় তাঁর। ক্যাটরিনার সঙ্গে ছবি পোস্ট কোরে ঋতাভরী লেখেন, “এই মানুষটাকে কতটা পছন্দ করি তা ভাষায় প্রকাশ করতে পারব না”।  অতীতে একটি বিজ্ঞাপনে ক্যাটরিনার সঙ্গে একসঙ্গে কাজ করেছিলেন অভিনেত্রী। দীর্ঘ দিন পর সহকর্মীকে দেখে আপ্লুত বঙ্গতনয়া। অনুষ্ঠানে ঋতাভরী রণবীর ক্যাটরিনার ছাড়াও উপস্থিত ছিলেন বলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রির তাবড় সব তারকারা।

উল্লেখ্য উইন্ডোজ প্রোডাকশনসের পরবর্তী ছবি ‘ফাটাফাটি’তে অভিনয় করছেন ঋতাভরী চক্রবর্তী। ছবিটি পরিচালনা করছেন অরিত্র মুখোপাধ্যায়। এই ছবিতে প্লাস সাইজের মডেলের ভূমিকায় অভিনয় করবেন তিনি। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “বলা হত, নায়িকাকে হতে হবে অপ্সরার মতো সুন্দরী। আশা করি, সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে এই ধারণা ভাঙতে পেরেছি। সাহসী ছবি করছি। মানুষ সার্জারির পর আমার ওজন বেড়ে যাওয়া দেখেছেন। আমি আড়াল করার চেষ্টাও করিনি। অনেকেই হয়তো আমার সঙ্গে নিজের মিল খুঁজে পেয়েছেন। তাই আমাকে এত ভালোবাসা দিয়েছেন। আমি খুব খুশি”।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00