Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লিনার সঙ্গে সম্পর্ককে শিলমোহর দিলেন রণদীপ হুডা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে বলিউডের জনপ্রিয় অভিনেতা রণদীপ হুডা (Rondeep Huda) এবং অভিনেত্রী লিন লাইশরামের (Lin Laishram)প্রেমের সম্পর্কের গুঞ্জন লক্ষ্য করা গিয়েছে। অবশেষে সেই সম্পর্ককে স্বীকৃতি দিলেন রণদীপ হুদা। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বান্ধবী লিন লাইশরামের সঙ্গে ছবি পোস্ট করেন অভিনেতা। ছবিতে দেখা যায় বান্ধবী লিন লাইশরাম ও তাঁর পরিবারের সঙ্গে দীপাবলি পালন করছেন রণবীর। এই ছবি পোস্ট করার পরেই তাদের ভালবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে দিওয়ালি উপলক্ষে রণদীপ ও লিনা দুজনেই ভারতের ঐতিহ্যবাহী পোশাক পরেছিলেন। রণদীপের পরনে ছিল ঘিয়ে রঙের কুর্তা এবং পাজামা। অন্যদিকে লিনা পরেছিলেন হালকা সবুজ রঙের শাড়ি এবং ব্লাউজ। সঙ্গে মানানসই হালকা নেকলেস এবং কানে ঝুমকো পরেছিলেন লিনা। দুজনেরই কপালে ছিল টিকা। সোশ্যাল মিডিয়াতে দুজনের একসঙ্গে দীপাবলি পালনের ছবি দেখে তাদের ভালবাসায় ভরিয়ে দেন অনুরাগীরা। পোস্টের কমেন্ট বক্সে একজন অনুরাগী লিখেছে,”ভাই ইয়ে ভাবি হ্যায় কেয়া?” অপর এক অনুরাগী লিখেছেন “আপনাদের দুজনকেই সুন্দর দেখাচ্ছে। ঈশ্বর আপনাদের দুজনের মঙ্গল করুন,”। আরও এক অনুরাগী লিখেছেন “ভালো ভাই সাহাব”।

উল্লেখ্য অভিনেত্রী লিনের সঙ্গে সম্পর্কের আগে অভিনেত্রী নীতু চন্দ্রের সঙ্গে সম্পর্কে ছিলেন রণদীপ। কয়েক বছর দুজনে চুটিয়ে প্রেম করার পর সেই সম্পর্ক ভেঙে যায়। এরপর ২০২১ সাল থেকেই লিনের সঙ্গে রণদীপের প্রেমের গুঞ্জন শুরু হয়। লিনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নিজের সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্টে পোস্ট করেন রণদীপ। ক্যাপশনে তিনি লেখেন, “হাসতে থাকুন.. সর্বদা। শুভ জন্মদিন”।

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00