Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুক্তির আগেই শাহরুখের ‘জওয়ান’-কে হারাল রনবীরের ‘অ্যানিম্যাল’, কীভাবে?

উত্তর আমেরিকার ৮৮৮টি হলে মুক্তি পেতে চলেছে। এর আগে ‘জওয়ান’ ও 'ব্রহ্মাস্ত্র' মার্কিন মুলুকে মুক্তি পেয়েছিল। ‘জওয়ান’ পেয়েছিল ৮৫০টি আর 'ব্রহ্মাস্ত্র' পেয়েছিল ৮১০টি হল।

Share:

নিজস্ব প্রতিনিধি: এতদিন দর্শক রণবীর কাপুরকে রোমান্টিক বয় হিসেবেই দেখেছেন, কিন্তু এবার নিজের সম্পূর্ন ইমেজ পাল্টে একেবারে অ্যাকশন হিরো হয়ে ধরা দিচ্ছেন রাহার বাবা। তাই রণবীর ভক্তদের ও অনেক আস্থা। এবার এই আস্থা আরও দ্বিগুণ বাড়িয়ে দিল একটি বিরাট ঘোষণা। আগামী ১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে রণবীর কাপুর এবং রশ্মিকা মান্দানার ‘Animal’। মুক্তির আগে থেকেই চর্চায় ছিল রণবীরের এই ছবি। সন্দীপ রেড্ডি ভাংগা পরিচালিত এই ছবিতে রণবীরকে দেখা যাবে এক্কেবারেই অন্য অবতারে। হাতে কুড়ুল, মুখেে চোখে রক্তের ছিটে, বড় চুল, শীতল চাহনি, টিজারে ইতিমধ্যেই রণবীরকে এমনভাবে দেখে চমকে উঠেছেন তাঁর ভক্তরা।

ছবির ট্রেলার, পোস্টার, গান সবটাই এখন মুখে মুখে ঘুরছে দর্শকদের। অনীল কাপুর ও ববি দেওলও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। এবার অ্যানিম্যাল নিয়ে সামনে এল বড় খবর। অ্যাকশন হিরো হয়েই শাহরুখকে চ্যালেঞ্জ ছুঁড়লেন এবার রণবীর। কী ভাবে? আসলে মুক্তির আগেই শাহরুখের পাঠান এবং ‘জওয়ান’কে ছাপিয়ে গেল Animal। কারণটা হল, এই প্রথম কোনও হিন্দি ছবি, যেটি উত্তর আমেরিকার ৮৮৮টি হলে মুক্তি পেতে চলেছে। এর আগে ‘জওয়ান’ ও ‘ব্রহ্মাস্ত্র’ মার্কিন মুলুকে মুক্তি পেয়েছিল। ‘জওয়ান’ পেয়েছিল ৮৫০টি আর ‘ব্রহ্মাস্ত্র’ পেয়েছিল ৮১০টি হল। কিন্তু এবার সবাইকে ছাপিয়ে গেল রণবীরের ‘অ্যানিম্যাল’। ৮৮৮ টি হল পেয়ে গোটা বিশ্বে রাজত্ব করবে পরিচালক সন্দীপ রেড্ডি ভাংগার এই ছবি। এর আগে সন্দীপের ‘কবীর সিং’ও হয়েছিল সুপারহিট। সেকথা মাথায় রেখেই এবার পরিচালকের নতুন ছবি ঘিরে আরও বেশি উত্তেজনা দর্শকদের মধ্যে দেখা গিয়েছে।

এছাড়াও এই ছবি ঘিরে আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হল রণবীর-রশ্মিকা জুটি। তাঁদের রসায়ণ দেখার জন্য মুখিয়ে রয়েছে দর্শক। তবে তার উপর খলনায়কের ভূমিকায় রয়েছেন ববি দেওল। তবে রণবীরের পথে বাধাও হতে পারেন কিং খান। কারণ ডিসেম্বরেই মুক্তি পাচ্ছে শাহরুখ ‘ডাঙ্কি’। তাই এবার দেখার পালা বক্সঅফিসে কার জয় হয়! 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00