Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

একই মঞ্চে অনুরাগ ঠাকুর, রণবীর সিং! বাজিরাওয়ের গানে নাচলেন চুটিয়ে

কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে  নিজের 'বাজিরাও মস্তানি' ছবির গান মালহারিতে পারফর্ম করলেন। বলা ভালো মঞ্চ কাঁপালেন তাঁরা দুজন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর ও বলিউড অভিনেতা রণবীর সিং সোম সন্ধ্যায় ইন্ডিয়ান প্যাভিলিয়ন দুবাই এক্সপো ২০২০তে একসঙ্গে মঞ্চ ভাগ করে নিলেন। জীবনে যতই সমস্যা বা প্রতিকূলতা আসুক না কেন সব পরিস্থিতিতেই মানিয়ে নিতে পারার দক্ষতা রয়েছে রণবীর সিংয়ের। আর সেই মত এদিনের অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে  নিজের ‘বাজিরাও মস্তানি’ ছবির গান মালহারিতে পারফর্ম করলেন। বলা ভালো মঞ্চ কাঁপালেন তাঁরা দুজন। এদিনের এই মুহূর্তের বিশেষ ভিডিওটি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। যা ইতিমধ্যেই ভাইরাল।

এদিন এই অনুষ্ঠানে এসে বলেন ”আমি মনে করি যে আগামী কয়েক বছরের মধ্যেই ভারত বিশ্বের দরবারে সংস্কৃতির দিকে থেকে একটি গুরুত্বপূর্ণ উপমাহাদেশ হিসাবে নিজেকে তুলে ধরবে। ভাষা আজ আর কোনও বাধা নয়। সমাজের সকল শ্রেণীর মানুষ ভারতের শব্দ তথা গানের সঙ্গে নিজেদের জড়িয়ে ফেলতে পারছেন। এটি ভারতীয় চলচ্চিত্র শিল্পের একটি বিশাল অবদান”

অন্যদিকে অভিনেতা বলেন ” সাংস্কৃতিক সীমানা অতিক্রম করে আমাদের ছবি বিশ্বব্যাপী সকলকে অনুরণিত করে। বিদেশে বসবাসকারী ভারতীয়রা নিজেদের এদেশের ছবির মাধ্যমে সংযুক্ত করতে চান।”

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00