Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অপেক্ষার অবসান, বরের হাত ধরেই বিগ বসের ঘরে প্রাক্তন প্রতিযোগী

শেষমেশ অপেক্ষার অবসান

Share:

নিজস্ব প্রতিনিধি: শেষমেশ অপেক্ষার অবসান। প্রায় দুবছর পর প্রকাশ্যে আসবে রাখি সাওয়ান্তের স্বামী, রীতেশ।

উল্লেখ্য, এর আগে বিগ বস ১৪ সিজনের ঘরে বারবার স্বামীর প্রসঙ্গ তুলেছেন রাখি। সেখানে তিনি জানিয়েছেন, তাঁর বিয়ে হয়েছে রীতেশ নামক এক ব্যবসায়ীর সঙ্গে। কাজের সূত্রে বাইরে থাকেন তিনি, তবে প্রকাশ্যে আসতে চান না তাঁর স্বামী। আজ পর্যন্ত রাখির স্বামীর নাম ছাড়া আর কিছুই জানে না কেউ। কিন্তু অবশেষে সশরীরে হাজির হচ্ছেন রাখির স্বামী রীতেশ।

জানা যাচ্ছে, বিগ বস ১৫-এর মঞ্চে এবার তাঁর হাত ধরে আসতে চলেছে অভিনেত্রী। সম্প্রতি প্রমো সামনে আনল চ্যানেল কর্তৃপক্ষ। প্রোমো-তে গত সিজনের ফ্ল্যাশব্যক ভেসে উঠে, সেখানে বিগ বসের ঘরে কাঁদতে কাঁদতে রাখিকে বলতে শোনা যায়, ‘আমি চাই আমার স্বামী সবার সামনে আসুক’। অপর এক অংশে রাখিকে বলতে শোনা গিয়েছিল, ‘আর কত অপেক্ষা করব তোমার জন্য…’। এরপর রাখি বলে উঠেন, ‘অপেক্ষার পর্ব শেষ। কারণ দুনিয়ার সঙ্গে এবার রীতেশের সাক্ষাত্ হবে’।

View this post on Instagram

A post shared by ColorsTV (@colorstv)

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00