Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাখি সাওয়ান্তের স্বামীর নাকি এটি দ্বিতীয় বিয়ে? রয়েছে এক সন্তান, কি বলছে ড্রামাকুইন?

রাখির স্বামী রীতেশ নাকি আগে থেকেই বিবাহিত। তাঁর এক সন্তানও রয়েছে। ভাইরাল হয়েছে রীতেশের প্রথম বিয়ের একটি ছবি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বলিউডের ড্রামাকুইন রাখি সাওয়ান্ত বরাবর লাইমলাইটে থাকতে ভালোবাসেন। আর সেক্ষেত্রে তাঁর একমাত্র হাতিয়ার নানা অদ্ভুত কান্ড কারখানা। এই মুহূর্তে মানুষকে বিনোদন দেওয়ার তাঁর এক এবং অন্যতম মাধ্যম বিগ বসের ঘর। গত কয়েক সিজন ধরে বিগ বসের ঘরে রাখির নানা কান্ডকারখানা দেখে দর্শক রীতিমত স্তম্ভিত। বিগ বসের গত সিজনে এসে রাখি তাঁর স্বামী রীতেশের কথা জানিয়েছিলেন। জানিয়েছিলেন, বিদেশে কাজের সূত্রে থাকেন রীতেশ। দেড় বছর তাঁদের দেখা হয়নি। স্বামীকে কাছে না পেয়ে রীতিমত কান্নায় ভেঙে পড়েছিলেন রাখি। ২০১৯ সাল নাগাদ তাঁরা বিয়ে করেছেন বলে জানিয়েছিলেন। ওইসময় কনের বেশে বেশ কিছু ছবিও পোস্ট করেন রাখি। এবার সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার স্বামী রীতেশের সঙ্গে বিগ বসের ঘরে ফিরলেন রাখি। বিগ বসের ঘরে স্বামীকে নিয়ে প্রবেশের সময় ‘মেরা পিয়া ঘর আয়া’ গানে নাচতে নাচতে তাঁকে বরণ করেন রাখি। 

কিন্তু এসবের মাঝেই গোল বাঁধল এই দম্পতিকে ঘিরে। সামনে আসছে হঠাৎই এক তথ্য। জানা যাচ্ছে রাখির স্বামী রীতেশ নাকি আগে থেকেই বিবাহিত। তাঁর এক সন্তানও রয়েছে। ভাইরাল হয়েছে রীতেশের প্রথম বিয়ের একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে বিয়ের আসরে বর কনের বেশে বসে রয়েছেন রীতেশ ও তাঁর স্ত্রী। যদিও এক শোতে রাখি জনিয়েছিলেন বিয়ের পরে নাকি তিনি জানতে পেরেছিলেন যে তাঁর স্বামী রীতেশের নাকি এক সন্তান রয়েছে । যদিও দর্শকরা রাখির এইসব কথায় একেবারেই আশ্বস্ত হচ্ছেন না। তাঁদের বক্তব্য বরাবরের মত এবারও রাখি গিমিক করছেন। তাঁর কথায় কোনও ভিত্তি নেই।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00