Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ক্যামেরাতে ছবি তোলার পর নিজেই তা ভক্তদেরকে পাঠিয়ে দেন রজনীকান্ত, কীভাবে জানেন?

যখন তিনি আসল চেহারায় ফিরে আসেন তখন রজনীকান্ত তাঁর ছবি তুলে দেন এবং সেই ছবি তিনি পিডিএফ-এর মাধ্যমে অভিনেতাকে পাঠান।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১১ অগস্ট ‘গদর 2’, ‘OMG 2’-এর পাশাপাশি বক্সঅফিসে ঝড় তুলতে প্রস্তুত তামিল মেগাস্টার রজনীকান্তের ‘জেলার’। দিন কয়েক আগেই মলদ্বীপে ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন অভিনেতা। আর এসেই ছবির প্রচারে জোরকদমে লেগে পড়েছেন অভিনেতা। ছবিতে ৭৪ বছর বয়সী নায়কের বিপরীতে অভিনয় করছেন দক্ষিণী সুন্দরী তামান্না ভাটিয়া। বর্তমানে ছবির প্রথম গান ‘কালাইভা’-তে তামান্নার অসাধারণ পারফরম্যান্স সোশ্যাল মিডিয়ার টপ ট্রেন্ডিংয়ের আওতায়। সম্প্রতি, ছবিটির অডিও লঞ্চে অভিনেতাকে বেশ খোশ মেজাজে দেখা গিয়ছিল।

সাধারণত, অভিনেতাদের ফোনের ক্যামেরার ছবি তাঁদের সোশ্যাল অ্যাকাউন্ট থেকেই পাওয়া যায়। কিন্তু কখনও যদি তারকারা নিজেরাই ভক্তদের ছবি তাঁদের কাছে পাঠিয়ে দেয়, তখন কেমন হবে বিষয়টা? হ্যাঁ, একবার রজনীকান্ত তাই করেছিলেন। ভক্তদের সঙ্গে ছবি তুলে তা পিডিএফ ফাইলের সাহায্যে তাঁদের কাছে পাঠিয়েছিলেন তিনি।

সম্প্রতি জয়েন ফিল্মসের সঙ্গে সাক্ষাত্কারে, জেলার ছবিতে সরোয়া রজনীকান্তের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে বললেন, “একদিন সন্ধ্যায়, প্যাক আপ করার পরে, তার পোশাক পরিবর্তন করার পরে এবং তার মেক আপ মুছে ফেলার পরে, যখন তিনি আসল চেহারায় ফিরে আসেন তখন রজনীকান্ত তাঁর ছবি তুলে দেন এবং সেই ছবি তিনি পিডিএফ-এর মাধ্যমে অভিনেতাকে পাঠান।” তিনিই জানালেন ভক্তদের সঙ্গে ছবি তোলার পরেও রজনীকান্ত নিজেই তা PDF ফর্ম্যাটে ভক্তদেরকে তা পাঠান। এই ছবিতে রজনীকান্ত জেলার মুথুভেল পান্ডিয়ান নামে একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন৷ ছবিতে আরও অভিনয় করেছেন, শিবরাজকুমার, মোহনলাল, তামান্নাহ, রাম্যা কৃষ্ণান, যোগী বাবু, বসন্ত রবি, রেডিন কিংসলে, বিনায়কান এবং জাফর সাদিক৷

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00