Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘ছেলো শো’এর ক্ষুদে অভিনেতার মৃত্যুতে তাঁর পরিবারের জন্যে তহবিলের ব্যবস্থা নির্মাতাদের

রো দল আশা করছিল যে, রাহুলকে বাঁচাতে পারবেন তাঁরা। তবে সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হল, কোলির মৃত্যুর ১৩ দিনের মাথায় অর্থাৎ ১৪ অক্টোবর মুক্তি পাবে 'ছেলো শো', তা দেখেও যেতে পারল না রাহুল।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকালই খবরের পাতা জুড়ে ছিল অস্কার নির্বাচিত গুজরতি ফিল্ম ‘ছেলো শো’-এ অভিনীত ক্ষুদে অভিনেতা রাহুল কোলির মৃত্যুর খবর। যিনি মাত্র ১০ বয়সে ব্লাড ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পরে মারা গিয়েছেন। আগামী ১৪ অক্টোবর ‘ছেলো শো’ ভারতে মুক্তি পাওয়ার কথা, তার আগেই শিশু অভিনেতার প্রয়াণ গুজরতি ইন্ডাস্ট্রিতে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে। তাঁর মৃত্যুতে শোকাহত শুধুই গুজরত ইন্ডাস্ট্রি নয়, সমস্ত বিনোদন ক্ষেত্র। জানা গিয়েছে, অত্যন্ত পরিবারের সন্তান ছিলেন রাহুল, তাঁর বাবা একজন পেশায় অটো চালক। রাহুল বেঁচে থাকতে তাঁর বাবাকে আশ্বাসও দিয়েছিলেন যে, তাঁর ছবি মুক্তি পাওয়ার পরই তাঁদের সুদিন ফিরবে। কিন্তু তার আগেই সব শেষ। ‘ছেলো শো’-এর পুরো টিম এখনও শিশু অভিনেতার মৃত্যু মেনে নিতে পারছে না। ছবিটি আক্ষরিক অর্থে তাঁর শেষ শো। এই ছবির গোটা টিম রাহুলের পরিবারের জন্য একটি ফান্ড ট্রাস্টের ব্যবস্থাপনা করেছেন। তাঁর স্মৃতিকে সম্মান করার পরিকল্পনা করছে।

১০ বছর বয়সী কোলি ছবিতে অভিনয় করা ছয়জন শিশু অভিনেতার মধ্যে একজন। যাদের চলচ্চিত্র ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে ভারতের সরকারী প্রবেশ হিসাবে আবির্ভূত হয়েছে। লিউকেমিয়ায় আক্রান্ত ছিলেন রাহুল, এর বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর আগামী ২ অক্টোবর রাহুল মারা গিয়েছে। বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, রাহুলের পরিবার ১৪ অক্টোবর মুক্তির দিনে রাহুলের মৃত্যুর চূড়ান্ত শুদ্ধিকরণ অনুষ্ঠানের পরে একসঙ্গে ছবিটি দেখবেন।

‘ছেলো শো’-এর প্রধান অভিনেতা দীপেন রাভাল একটি বেসরকারি সংবাদমাধ্যমকে বলেছেন যে, ছোট তারকার সঙ্গে তাঁর যাত্রাপথ দারুণ ছিল, পুরো ছবি শ্যুটিংয়ের মধ্যে তিনি একটুও বুঝতে পারেন নি যে, রাহুল অসুস্থ। তাঁর পরিবার বর্তমানে কঠিন সময় পার করছে। একই বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “পুরো দল এখন যে দুঃখ অনুভব করছে তা প্রকাশ করার মতো কোনও শব্দ নেই। আমরা একটি পরিবার হিসাবে একে অপরের সাথে সংযুক্ত ছিলাম। তাঁর সঙ্গে আমার বেশ কিছু দৃশ্য ছিল যেখানে সে দৌড়াচ্ছিল, এবং বিশ্বাস করুন, ব্লাড ক্যান্সারের কোনো লক্ষণ তাঁর মধ্যে দেখতে পাই নি। আমরা কয়েক মাস আগে এটি সম্পর্কে জানতে পেরেছিলাম। এমনকি তাঁর পরিবারও যে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল, সেটাও বুঝতে পারিনি। একদিকে ছবিটি অস্কারের জন্য মনোনীত হওয়ায় খুশি এবং অন্যদিকে রাহুলকে হারানোর শোক।”

রাহুলের পরিবার সূত্রের খবর, গুজরতের ভয়াবহ বন্যায় তাঁরা সবকিছু হারিয়ে গুরুতর আর্থিক সংকটে ভুগছিলেন। তা কাটিয়ে উঠতে রাহুলের বাবাকে অটোরিকশা বন্ধক রাখতে হয়েছিল। ভাবিন রাবারির মাধ্যমে পরিচালক প্যান নলিনের সঙ্গে রাহুলের যোগাযোগ হয়। এরপর প্রযোজক ধীর মোমায়ার সহায়তায় রাহুলের বাবা অটো রিকশা ফিরে পায়। তবে রাহুলের পরিবারর কথায়, নির্মাতারা রাহুলের ক্যান্সার নির্ণয়ের বিষয়ে মাত্র এক মাস আগে জানতে পেরেছে। তার পর থেকেই রাহুলের চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহন করছিলেন নির্মাতারা। নলিনকে ফোন করে প্রতিদিন তাঁর স্বাস্থ্যের খবর দিতেন চিকিৎসকরা। পুরো দল আশা করছিল যে, রাহুলকে বাঁচাতে পারবেন তাঁরা। তবে সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হল, কোলির মৃত্যুর ১৩ দিনের মাথায় অর্থাৎ ১৪ অক্টোবর মুক্তি পাবে ‘ছেলো শো’, তা দেখেও যেতে পারল না রাহুল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00