Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আসছে ‘রঘু ডাকাত’, প্রকাশ্যে এল মোশন পোস্টার

বাংলার ত্রাস রঘু ডাকাত বাংলার ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে ওতপ্রোতভাবে। মা কালীর পুজো করে যেতেন ডাকাতি করতে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তাঁর ‘গোলন্দাজ’ জ্বরে কাবু আপামর বাংলা ছবির দর্শক থেকে ফুটবল প্রেমীরা। পুজোতে মুক্তি পেয়েছে দেব অভিনীত এই ছবি। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় এই ছবিতে দেবকে একেবারে ভিন্ন ভাবে ভিন্ন চরিত্রে পেয়েছেন দর্শক। তবে চমকের যে এখানেই ইতি নয় তা আগেভাগেই জানিয়েছিলেন অভিনেতা। আর সেই মত আবার তাঁর দর্শকদের কালীপুজোর পুন্যলগ্নে আর এক চমক দিয়েছেন দেব। প্রকাশ্যে এসেছে তাঁর আগামী ছবি ‘রঘু ডাকাত’-র ফার্স্ট লুক।  আর তারপর থেকেই এই ছবির আরও চমক পাওয়ার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক। এবার প্রকাশ্যে এল রঘু ডাকাতে মোশন পোস্টার।

এসভিএফের প্রযোজনায় এই ছবিতেও জুটি বাঁধতে চলেছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় ও দেব। এই ছবির মোশন পোস্টারের আবহ শুনেই গায়ে একপ্রকার কাঁটা দেবে। বাংলার ডাকাতির সঙ্গে জড়িয়ে থাকা নানা কথা আমরা মা ঠাকুমার কাছে শুনতাম। এবার যেন তা সচক্ষে দেখতে পাব রূপোলী পর্দায়। নিস্তব্ধ রাতের বুক চিরে চলে যাচ্ছে একদল মানুষের চাপা হুঙ্কার, ঘোড়ার ডাক আর লাঠি হাতে তৎকালীন সময়ের ডাকাতদের এগিয়ে যাওয়ার ঝলক দেখা যাচ্ছে। আর তার পরেই ফ্রেমে আসছেন দলের সর্দার ‘রঘু ডাকাত’। যার এক হাতে জ্বলন্ত মশাল আর এক হাতে রাম দা। অর্থাৎ ডাকাতির সমস্ত উপকরণ। 

বাংলার ত্রাস রঘু ডাকাত বাংলার ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে ওতপ্রোতভাবে। মা কালীর পুজো করে যেতেন ডাকাতি করতে। জনশ্রুতি অনুযায়ী হুগলী নদীর দুই পাড়েই ছিল তাঁর দৌরাত্ব। জানা যায়, হুগলীর অট্টহাসে আজও তাঁর শুরু করা পুজো হয়ে আসছে। বলা হয়, সতীপীঠ অট্টহাসে দেবীর অধোওষ্ঠ পড়েছিল। আর সেই খানেই ঘন জঙ্গলে ঘেরা এলাকাই ছিল রঘু ডাকাতের আরাধনার জায়গা। শুধু অট্টহাস নয়। শোনা যায় হুগলী ছাড়াও নদীয়া, দক্ষিণ ২৪ পরগণার বিস্তীর্ণ অঞ্চলে তাঁর অবাধ বিচরণ আজও মনে করে ভীত হন মানুষ। আর রহস্যে রোমাঞ্চে ভরপুর সেই ‘রঘু ডাকাত’-র জীবনকাহিনীই পর্দায় আসতে চলেছে খুব শিগগিরি। তাই এখন শুধু অপেক্ষার প্রহর গোনা। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00