Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অবশেষে সেন্সর বোর্ড থেকে U/A সার্টিফিকেট পেল ‘পুষ্পা 2’

ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন আল্লু অর্জুন, রশ্মিকা মান্দানা এবং ফাহাদ ফাসিল। ইতিমধ্যেই ছবির গান এবং ট্রেলার ভক্তদের কাছে দারুণ সাড়া পেয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন পুষ্পা 2 মুক্তির জন্যে। আগামী ৫ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে এই ছবি। ইতিমধ্যেই ছবির প্রচার শুরু করেছেন নির্মাতা থেকে কলা কূশলীরা। ২০২১ সালে পুষ্পা মুক্তির পর থেকেই সিক্যুয়ালের জন্যে অপেক্ষা করছেন ভক্তরা। দিন কয়েক আগেই ছবির ট্রেলার রিলিজ করেছে। ছবির অগ্রিম টিকিট বুকিংয়েও ৫৫ কোটি পেরিয়ে গিয়েছে। ফিল্ম বিশেষজ্ঞদের অনুমান ছবিটি প্রথম দিনেই ২৭৫ কোটি টাকা অতিক্রম করবে। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন আল্লু অর্জুন, রশ্মিকা মান্দানা এবং ফাহাদ ফাসিল। ইতিমধ্যেই ছবির গান এবং ট্রেলার ভক্তদের কাছে দারুণ সাড়া পেয়েছে। যাই হোক, দিন কয়েক জানা গিয়েছিল, ছবির একাধিক বিতর্কিত দৃশ্য কাটতে বলা হয়েছে।

যেখানে ভগবানের নামে কয়েকটি কথা ছিল, সেটিকে উড়িয়ে দিতে বলা হয়েছে। এছাড়াও কয়েকটি রক্তে রাঙানো পা ও হাত কাটার দৃশ্য ছিল, সেটিও উড়িয়ে দেওয়া হয়েছে। পুষ্পার মুখে কয়েকটি অশ্লীল ভাষাও ছবি থেকে উড়িয়ে দিতে বলা হয়েছে। ইতিমধ্যেই ছবির টিকিট নিয়েও চর্চা শুরু হয়েছে। ‘পুষ্পা 2’-এর টিকিটের মূল্য কোথাও কোথাও ২,০০০ টাকাও ছাড়িয়েছে। যা দেখে মনে হচ্ছে ছবিটি প্রেক্ষাগৃহে তোলপাড় শুরু করবে। অবশেষে মঙ্গলবার (৩ ডিসেম্বর) পুষ্পা 2-কে CBFC U/A সার্টিফিকেট দিয়েছে। তবে ভক্তদের জন্যে একটি খারাপ খবর আছে। কারণ Pushpa 2 এর 3D সংস্করণ প্রকাশিত হবে না, রাতের শোও বাতিল করা হয়েছে। ‘পুষ্পা 2’ ৫ ডিসেম্বর 3D তে মুক্তি পাচ্ছে না। শুধুমাত্র এর 2D সংস্করণ প্রকাশিত হবে।

‘পুষ্পা 2’-এর উন্মাদনা ভক্তদের মধ্যে এতটাই দৃশ্যমান যে প্রেক্ষাগৃহগুলি প্রায় হাউসেফুল বোর্ড ঝুলছে। অন্ধ্রপ্রদেশ সরকার প্রেক্ষাগৃহগুলিকে ‘পুষ্পা 2’-এর টিকিটের দাম বাড়ানোর অনুমতি দিয়েছে। অন্ধ্র প্রদেশে এর বিশেষ প্রিভিউ শো শুরু হবে বুধবার, ৪ ডিসেম্বর রাত৯. ৩০ টা থেকে। টিকিটের মূল্য ৯৪৪ টাকা (জিএসটি সহ) নির্ধারণ করা হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00