Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মণিরত্নমের হাত ধরেই ‘পুণ্যিয়ানি সেলভান’ এ রানি নন্দিনী ঐশ্বর্য

ণিরত্নমের হাত ধরে তামিল ছবির দুনিয়ায় ফিরতে চলেছেন ঐশ্বর্য রাই। ছবির নাম 'পুণ্যিয়ানি সেলভান'।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মণিরত্নমের হাত ধরে তামিল ছবির দুনিয়ায় ফিরতে চলেছেন ঐশ্বর্য রাই। ছবির নাম ‘পুণ্যিয়ানি সেলভান’। এই ছবির মাধ্যমেই পর্দায় কামব্যাক করেত চলেছেন ঐশ্বর্য। ছবির প্রধান চরিত্রে রয়েছেন অভিষেক ঘরণী। ছবিতে তাঁর চরিত্রের নাম নন্দিনী। বলে রাখা ভালো এই ছবিতে দ্বৈত  চরিত্রে অভিনয় করছেন ঐশ্বর্য। নন্দিনী ও তাঁর মা মন্দাকিনী দেবীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী। 

প্রকাশ্যে এল নন্দিনী চরিত্রে ঐশ্বর্যর ফার্স্ট লুক। প্রযোজনা সংস্থা লাইকার তরফে টুইট করে এদিন তা প্রকাশ করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ”প্রতিহিংসারও এক সুন্দর মুখ আছে! পঘুভুর রানী নন্দিনীর সাথে দেখা করুন! #PS1 তামিল, হিন্দি, তেলেগু, মালায়লাম এবং কন্নড় ভাষায় ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।” 

 

তামিল লেখক কল্কি কৃষ্ণমূর্তির ঐতিহাসিক উপন্যাস ‘পুণ্যিয়ানি সেলভান’ ের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে এই ছবি। দশম শতাব্দীতে চোল সাম্রাজ্যের এক প্রেক্ষাপটে তৈরি হয়েছে ছবির গল্প। শাসকের পারিবারিক কলহ যেখানে প্রভাব ফেলেছিল এবং তারফলে রাজ পরিবারের উত্তরসূরীদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল। 

মণিরত্নমের পরিচালনায় এই ছবি মুক্তি পাবে দুটি ভাগে।  প্রথম অংশ এই বছর মুক্তি পাবে। করোনার জেরে এই ছবির মুক্তি আটকে গিয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হতেই ফের চেনা ছন্দে বিনোদন জগত আর তাঁর সঙ্গে মুক্তি পাচ্ছে বহু ছবি। তারমধ্যেই একটি ‘পুণ্যিয়ানি সেলভান’। ৩০ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি। হিন্দি, তামিল, তেলেগু, মালয়লম, কন্নড় এই পাঁচ ভাষাতে মুক্তি পাবে এই পিরিয়ডিক ড্রামা।  

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

0:00