Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুনিতের দান করা চোখে দৃষ্টি ফিরল কর্ণিয়া রোগীর

মৃত্যুর পরই চোখ দান করা হল প্রয়াত কন্নড় সুপারস্টার পুনিত রাজকুমারের

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার সকালেই না ফেরার দেশে পাড়ি দিয়েছেন দক্ষিণী সিনেমা জগতের খ্যাতনামা অভিনেতা পুনিত রাজকুমার। তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে কান্তিরাভা স্টুডিওতে উপস্থিত ছিলেন কর্ণাটকের বর্তমান মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই। সেই সঙ্গে দক্ষিণী সিনেমা জগতের প্রায় সকল খ্যাতনামা ব্যক্তিত্বই পুনিতকে শেষশ্রদ্ধা জানাতে স্টুডিওতে উপস্থিত ছিলেন। পাশাপাশি পুনিতের হাজার হাজার ভক্ত এদিন স্টুডিও পাড়ায় ভিড় জমিয়েছিলেন তাঁদের প্রিয় অভিনেতাকে চোখের জলে বিদায় জানাতে।

এদিন মৃত্যুর পরই চোখ দান করা হল প্রয়াত কন্নড় সুপারস্টার পুনিত রাজকুমারের। বাবা চিকিৎসক রাজকুমার এবং মা প্রভাথাম্মার মতোই পুনিতও নিজের চোখ দান করেন নারায়ণা চক্ষু হাসপাতালে। পুনিতের মৃত্যুর দিনই সুপারস্টারের চোখ দান করা হয়। পুনিতের চোখের মাধ্যমে ৪ কর্ণিয়া রোগীর চিকিৎসা করা হবে বলে জানান হয় হাসপাতালের তরফে। অভিনেতার ইচ্ছে অনুসারে চিকিৎসকদের একটি দল তার মৃত্যুর পর ছয় ঘণ্টার মধ্যে প্রক্রিয়া সম্পাদন করেন। জানা গিয়েছে, তাঁর দান করা দুই চোখে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন চারজন। তাঁদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী।

অভিনেতা পুনিত রাজকুমারের বাবা একজন কিংবদন্তি অভিনেতা চিকিৎসক রাজকুমার ১৯৯৪ সালে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাঁর পুরো পরিবার মরণোত্তর চক্ষুদান করবেন। তিন পুরুষ ও একজন নারীকে ট্রান্সপ্ল্যান্ট সার্জারি করা হয়। বেঙ্গালুরুর নারায়ণা নেত্রালয় চক্ষু হাসপাতালে তাঁদের সার্জারি হয়। বিধি ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় রোগীদের নাম প্রকাশ করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। উন্নত প্রযুক্তির সাহায্যে এই সার্জারি হয় এবং তা করা হয় বিনামূল্যে। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00