Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘লাল সিং চাড্ডা’র প্রদর্শনী বন্ধের দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

'লাল সিং চাড্ডা' কে ব্যান করতে উঠেপড়ে লেগেছে গোটা দেশ। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে এই ছবির প্রদর্শনী বন্ধ করার আবেদন জানিয়ে সোমবার দায়ের একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চারবছর পরে অভিনয়ে প্রত্যাবর্তন করেও কোন লাভের লাভ হল না। বরং আমিরের ‘লাল সিং চাড্ডা’কে নিয়ে তাণ্ডব চলছে বিভিন্ন রাজ্যে। সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তো আছেই বয়কটের ডাক। ইতিমধ্যেই নেটফ্লিক্সও বাতিল করে দিয়েছে ‘লাল সিং চাড্ডা’র স্ট্রিমিং। অথচ আমিরের আশা ছিল তাঁর ছবি ৩০০ কোটি টাকা আয় করবেই গোটা দেশ জুড়ে। তাঁকে দেশদ্রোহীর তকমা দিলেও, আমির নিজের আত্মবিশ্বাসে সচল ছিলেন। কিন্তু ‘লাল সিং চাড্ডা’ কে ব্যান করতে উঠেপড়ে লেগেছে গোটা দেশ। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে এই ছবির প্রদর্শনী বন্ধ করার আবেদন জানিয়ে সোমবার দায়ের একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। আর কলকাতা হাইকোর্টে এই মামলাটি দায়ের করেছেন আইনজীবী নাজিয়া ইলাহি খান। তাঁর দাবি, এই ছবিতে এমন কিছু অপ্রাসঙ্গিক বিষয় তুলে ধরা হয়েছে। পাশাপাশি এই ছবিতে এমন কয়েকটি দৃশ্য ও সংলাপ তুলে ধরা হয়েছে, যার কারণে বিঘ্নিত হতে পারে সমাজের শান্তি-শৃঙ্খলা। তাই অবিলম্বে বন্ধ করার দাবি আমিরের এই ছবির প্রদর্শনী। জানা গিয়েছে, চলতি সপ্তাহেই এই মামলার শুনানির কথা রয়েছে। আসলে জনস্বার্থ মামলায় দাবি করা হয়েছে যে, এই ছবিতে বেশকিছু উস্কানিমূলক বিষয় রয়েছে যা শান্তি নষ্ট হতে পারে সমাজের।

এর আগেও, বারাণসীতে সনাতন রক্ষক সেনার সদস্যরা একটি মলে আমিরের এই সিনেমাটির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। সনাতন রক্ষক সেনার রাজ্য সভাপতি চন্দ্র প্রকাশ সিং বলেছেন যে, আমির খানের শেষ সিনেমা ‘পিকে’ দেখার পরে, এটি স্পষ্ট যে অভিনেতা হিন্দু দেবতা এবং দেবীকে উপহাস করেছেন এবং তাদের নিয়ে অবাধ মন্তব্য করেছেন। সংগঠনটি জনগণকে সিনেমাটি না দেখার জন্য আবেদন করেছিলেন।

অদ্বৈত চন্দন পরিচালিত, ‘লাল সিং চাড্ডা’ হলিউড মুভি ‘ফরেস্ট গাম্প’-এর রিমেক। দ্বিতীয় সপ্তাহান্তেও, ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে মাত্র ৫৫ কোটি রুপি আয় করেছে।

 

View this post on Instagram

 

A post shared by Zee Studios (@zeestudiosofficial)


‘লাল সিং চাড্ডা’ ছিল আমির খানের ব্যক্তিগত পছন্দের এমন এক ছবি, এই ছবিটি তৈরি করতে তাঁর ১৫ বছরেরও বেশি সময় লেগেছে। আসলে ১৫ বছর আগে এই ছবির চিত্রনাট্য তৈরি থাকলেও ছবিটি করার সাহস পাচ্ছিলেন না অভিনেতা। গত ৪ বছর টানা কাজ করে এই ছবি তৈরি করেছেন আমির। কিন্তু এই ছবির এতটাই খারাপ পারফরম্যান্স যা আমিরকে বিপাকে ফেলেছে। যদিও এখন বলিউডে বয়কটের ট্রেন্ডিং চলছে, একে একে রকসা বন্ধন, লাইগার, সবকিছুরই বয়কট জারি করেছে নেট দুনিয়া। সেই আঁচ টলিউডেও পড়বে না, সেই চিন্তায় এখন টলিপাড়া।

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘মদ খেয়ে অশালীন ভাষা’, জ্যাভলিন কোচের বিরুদ্ধে SAI-এর কাছে নালিশ নীরজ-সুমিতদের

খেলা ছেড়ে রোহিতের হাতে মুম্বইয়ের অধিনায়কত্ব তুলে দিক হার্দিক, উঠল দাবি

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

চার বছরের মেয়েকে গলা টিপে খুনের পর আত্মহত্যার চেষ্টা মায়ের, নেপথ্যে পরকীয়া?

0:00