Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জানেন কী, ‘Aitraaz’ ছবিতে নেগেটিভ চরিত্র পাওয়ার জন্যে কেঁদেছিলেন প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কাকে প্রথমে দেখেই আমার অন্যরকম মনে হয়েছিল, তাঁর সঙ্গে ১৫ মিনিট কথোপকথন সারার পর আমি কেবল দুটি বিষয়ে আশ্বস্ত হয়েছিলাম, হয় আমি এই মেয়েটিকে দিয়ে বিশাল সাফল্য পাব

Share:

নিজস্ব প্রতিনিধি: শুধু বলিউডেই নয় ইতিমধ্যেই বিশ্ব দরবারে নিজের নাম তুলে ফেলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের পাশাপাশি হলিউডেও এখন তাঁর সমান রাজত্ব। তবে কেরিয়ারের প্রথমদিকে বলিউডে তাঁর দিনগুলি মোটেও ভাল ছিল না। বেশ কয়েকটি চলচ্চিত্রের প্রযোজক এবং পরিচালকদের দ্বারা প্রত্যাখ্যানের সম্মুখীন হয়েছিলেন অভিনেত্রী, এমনকি তাঁদের দ্বারা অভিনেত্রীকে কঠোর আচরণের শিকারও হয়েছিলেন। ২০০৩ সালে ‘আন্দাজ’ চলচ্চিত্রের মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেছিলেন প্রিয়াঙ্কা। এই ছবিতে তিনি অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করেছিলেন। এছাড়াও এই ছবিতে তৎকালীন মিস ইউনিভার্স লারা দত্তও অভিনয় করেছিলেন।

এই ছবির প্রযোজক সুনীল দর্শন, সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে, তিনি যখন প্রিয়াঙ্কার সঙ্গে প্রথম দেখা করেছিলেন, তখন তিনি অনুভব করেছিলেন প্রিয়াঙ্কার মধ্যে কিছু ত্রুটি ছিল যা সংশোধন করা দরকার। “প্রিয়াঙ্কাকে প্রথমে দেখেই আমার অন্যরকম মনে হয়েছিল, তাঁর সঙ্গে ১৫ মিনিট কথোপকথন সারার পর আমি কেবল দুটি বিষয়ে আশ্বস্ত হয়েছিলাম, হয় আমি এই মেয়েটিকে দিয়ে বিশাল সাফল্য পাব, নয়তো তাঁর মাধ্যমে কোনও বড় বিপর্যয় পাব।” তবে প্রিয়াঙ্কার চোখ এবং কণ্ঠস্বর অভিনেত্রীর স্পেশাল চারিত্রিক বৈশিষ্ট্য ছিল। তবে তাঁর গায়ের রং কালো ছিল। কিন্তু প্রিয়াঙ্কার কাজের উপর ক্ষুধা ছিল। প্রযোজকের কাস্ট থেকে ক্রু সদস্য সবাই নায়িকা হিসেবে লারাকে বেছে নিয়েছিলেন। কিন্তু তাঁর প্রথম দেখাতেই ডার্ক হর্স, প্রিয়াঙ্কা চোপড়া কে ভাল লেগে গিয়েছিল।”

প্রিয়াঙ্কা এবং লারা দুজনেরই ২০০৩ সালে আত্মপ্রকাশ ঘটে বলিউডে। আর দুইজন মহিলাই যথাক্রমে ২০০০ সালের জন্য মিস ওয়ার্ল্ড এবং মিস ইউনিভার্স ছিলেন। সুনীল দর্শন আরও স্মরণ করেছিলেন যে, কেরিয়ারের শুরুতে প্রিয়াঙ্কাকে আব্বাস মস্তানের AITRAAZ-এ নেতিবাচক ভূমিকার জন্যে প্রস্তাব দেওয়া হলেও, প্রথমে তিনি এই চরিত্র অভিনয় করতে আগ্রহী ছিলেন না। প্রযোজকের মতে, প্রিয়াঙ্কা সবসময়েই পজিটিভ চরিত্রে অভিনয় করতে চাইতেন। তাঁর কথায়, “পিসিকে নেগেটিভ ভূমিকার জন্য প্রস্তাব দেওয়া হলে সে খুব বিরক্ত হয়েছিল এবং কেঁদেও দিয়েছিল। সেই মুহূর্ত বাড়ি চলে গেলে, আমি বলেছিলাম যে, ঘুম থেকে ওঠার পর অফিসে আসো। আমি তাঁর উপর চাপ দিয়েছিলাম যে এই ভূমিকাতে তাঁকেই না বেশি মানাবে। শেষমেশ প্রিয়াঙ্কা রাজি হয়েছিল এবং চাহিদার থেকেও ফাটাফাটি অভিনয় করেছিলেন সে।” আইতরাজে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন, অক্ষয় কুমার এবং করিনা কাপুর। হলিউড ফিল্ম ডিসক্লোজারের উপর ভিত্তি করে গড়ে তোলা হয়েছিল আইতরাজ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00