Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের হলিউডে পা প্রিয়াঙ্কার, আসছে নতুন সিনেমা

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের হলিউডে পা রাখতে চলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্ক চোপড়া। ‘সিটাডেল’-এর পর এবার ‘দ্য ব্লাফ’-এ দেখা যাবে প্রিয়াঙ্কাকে। নতুন সিনেমার কথা নিজেই ইনস্টাগ্রামে জানিয়েছেন বলিউড অভিনেত্রী।

জানা গিয়েছে, নতুন এই সিনেমায় প্রিয়াঙ্কা অভিনয় করবেন ‘দ্য বয়েজ’ খ্যাত অভিনেতা কার্ল আর্বানের সঙ্গে। কার্ল আর্বানের সঙ্গে নিজের ছবি দিয়ে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘এখন এবং এরপরে যদি আমরা বেঁচে থাকি, তাহলে ঈশ্বর আমাদের জলদস্যু হওয়ার অনুমতি দেবেন।‘ দ্য ব্লাফ নামক এই সিনেমাটি প্রাক্তন মহিলা জলদস্যুর রহস্যময় অধ্যায় নিয়েই তৈরি হচ্ছে। জলদস্যুদের ভূমিকা কেমন থাকে, সেই বিষয়টিই উঠে উঠবে এই সিনেমায়। এজিবিও স্টুডিও ও আমাজন এমজিএম স্টুডিয়োর প্রযোজনায় নতুন এই সিনেমাটি তৈরি হবে। তবে কবে থেকে সিনেমার শুটিং শুরু হবে ও কবে এই সিনেমাটি মুক্তি পাবে, সেই বিষয়টি অবশ্য কিছু জানা যায়নি। হলিউডে কাজ করা নিয়ে প্রিয়াঙ্কা জানান, ‘অনেকের কাছেই আমি এখনও নতুন। তাঁদের দেখিয়ে দিতে চাই, আমিও অনেক কিছুই করতে পারি।‘

উল্লেখ্য, দশ বছর ধরে হলিউডে কাজ করে আসছেন প্রিয়াঙ্কা চোপড়া। ২০২৩ সালে প্রিয়াঙ্কার অভিনীত ‘সিটাডেল’ মুক্তি পায়। হলিউড সিরিজে প্রিয়াঙ্কার সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে ‘গেম অফ থ্রোনস’ খ্যাত তারকা রিচার্ড ম্যাডেনকে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00