Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সময়ের আগেই জন্ম নিয়েছে নিক-প্রিয়াঙ্কার সন্তান!

২১ জানুয়ারি সদ্যজাতর আসার কথা সোশ্যাল মিডিয়ায় জানালেও আগেই জন্ম নিয়েছে নিক ও প্রিয়াঙ্কার কন্যাসন্তান।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সপ্তাহান্তে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস তাঁদের ভক্তকুলকে উপহার দিয়েছেন তাঁদের সংসারে নতুন অতিথি আসার মত খবর। সারোগেসির সাহায্য নিয়েই সন্তান নেওয়ার ভাবনাচিন্তা করেন প্রিয়াঙ্কা ও নিক।  তবে নিক ও প্রিয়াঙ্কার কন্যাসন্তান জন্ম নেওয়ার পর সামনে আসছে এক নতুন তথ্য। জানা যাচ্ছে তাঁদের সন্তান প্রিম্যাচিওর। উঠে আসছে আরও এক তথ্য। প্রায় ১২ সপ্তাহ আগে নাকি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম হয়। স্বাভাবিকভাবেই প্রিম্যাচিওর হওয়ার কারণে সুস্থ হয়ে ওঠা পর্যন্ত নবজাতককে সেখানেই রাখা হবে।  

ইচ্ছা থাকলেও দীর্ঘদিন ধরেই সন্তান নেওয়ার কথা ভাবতে পারছিলেন না নিক ও প্রিয়াঙ্কা। তার একটাই কারণ, নিজেদের নানা ব্যাস্ততা থেকে সময় বের করা। আর সেই কারণেই সারোগেসির সাহায্য নিলেন এই তারকা দম্পতি। 

শুক্রবার ২১ জানুয়ারি সদ্যজাতর আসার কথা সোশ্যাল মিডিয়ায় জানান নিক ও প্রিয়াঙ্কা। সেখানেই তাঁরা জানান, ‘সারগেসির সাহায্য নিয়ে তাঁরা তাঁদের সন্তানকে নিয়ে এসেছেন। তাঁদের ঘরে নতুন মানুষের আগমনে তাঁরা আপ্লুত। এই বিশেষ সময়টা তাঁরা সকলের থেকে আড়ালে রেখে চলতে চেয়েছেন। কারণ তাঁরা পরিবারকে সময় দিতে চেয়েছেন। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00