Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রধানমন্ত্রী মোদিকে লতা মঙ্গেশকর সম্মান

তাঁর হাতে এই সম্মান তুলে দেন আশা মঙ্গেশকর।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই:  রবিবার লতা মঙ্গেশকর (লতা দীননাথ মঙ্গেশকর) সম্মানে সম্মানিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তাঁর হাতে এই সম্মান তুলে দেন আশা মঙ্গেশকর। অনুষ্ঠানে লতার পরিবারের বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

কিন্নরকণ্ঠীর জীবনাবসানের পর তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে পরিবারের তরফ থেকে তৈরি করা হয় বিশেষ কমিটি। কমিটি গঠনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম ব্যক্তি, যাকে এই বিশেষ সম্মানে সম্মানিত করা হল। উল্লেখ করা যেতে পারে, রবিবার ২৪ এপ্রিল দীননাথ মঙ্গেশকরের প্রয়াণ বার্ষিকী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি প্রবীণ অভিনেত্রী আশা পারেখ এবং জ্যাকি শ্রফ পেয়েছে মাস্টার দীননাথ সম্মান। রাহুল দেশপাণ্ডে পেয়েছেন মাস্টার দীননাথ পুরষ্কার। ভারতীয় সঙ্গীত এবং চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য আশা পারেখে, জ্যাকি শ্রফকে এই সম্মান দেওয়া হয়েছে বলে কমিটি বিবৃতি দিয়ে জানিয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গিয়েছিলেন জম্মু-কাশ্মীর। ৩৭০ বিলোপের পর এটাই নরেন্দ্র মোদির প্রথম উপত্যকা সফর। রাজ্য সফরে গিয়ে সেখানে বেশ কয়েকটি প্রকল্পের কথা ঘোষণা করেন। জম্মু-কাশ্মীর বাসিন্দাদের আশ্বাস দিয়ে বলেন, তার সরকার উপত্যকা তথা উপত্যকাবাসীর সার্বিক কল্যাণের স্বার্থে কাজ করবে। দিয়েছেন প্রতিশ্রুতি। যুব সম্প্রদায়ের প্রতি তাঁর বার্তা, ভূস্বর্গের তরুণদের আর কষ্ট করতে হবে না। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, কাশ্মীরবাসীর মন জয় করতেই প্রধানমন্ত্রী মোদি কল্পতরু হয়েছে। জম্মু-কাশ্মীর থেকে প্রধানমন্ত্রী সরাসরি চলে যান মুম্বই। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাজ্য মন্ত্রিসভার শীর্ষস্থানীয় মন্ত্রী সুভাষ দেশাই। ছিলেন আদিত্য ঠাকরে।

আরও পড়ুন সুরালোকে সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00